শুক্রবার , ৮ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত

ঢাকা ইনফো২৪
মে ৮, ২০২৬ ৫:৫৪ অপরাহ্ণ
Link Copied!

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হয়েছে “গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক” কর্মসূচি।

গতকাল বৃহস্পতিবার (৮ মে) সকাল সাড়ে ৮টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে তৃতীয়বারের মতো এ কর্মসূচির আয়োজন করে লাল সবুজ সোসাইটি।

কর্মসূচিতে সহযোগী সংগঠন হিসেবে অংশ নেয় এসো আলোর সন্ধানে যুব সংগঠন, আলোকিত নারায়ণগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপ এবং লজিক অফ বাংলাদেশ।

আয়োজকরা জানান, গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক হলো জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে শিক্ষার্থী, তরুণ সমাজ ও সাধারণ মানুষের একটি আন্তর্জাতিক আন্দোলন। কর্মসূচিতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখা এবং জলবায়ু সুবিচার প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

এসময় বক্তারা বলেন, কার্বন নিঃসরণ কমানো ও পরিবেশ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে। তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণই এ আন্দোলনকে আরও শক্তিশালী করবে বলেও তারা উল্লেখ করেন।

কর্মসূচি পরিচালনা করেন লাল সবুজ সোসাইটি নারায়ণগঞ্জ শাখার সভাপতি মোছা. রোকেয়া আমান অর্পা এবং কোষাধ্যক্ষ মো. তোফাজ্জল হোসেন শান্ত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসো আলোর সন্ধানে যুব সংগঠনের ফাউন্ডার মো. নবী হোসেন, লজিক অফ বাংলাদেশের ফাউন্ডার ডিরেক্টর জেনারেল ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর রাফিসহ বিভিন্ন সংগঠনের সদস্য ও শিক্ষার্থীরা।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।