Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ১২ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ২ মাস ২৪ দিন ধরে নিখোঁজ বাকপ্রতিবন্ধী যুবক

ঢাকা ইনফো২৪
মার্চ ১২, ২০২৬ ১০:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

নড়াইলে নাঈম হাসান (২৫) নামে এক বাকপ্রতিবন্ধী যুবক প্রায় ২মাস ২৪ দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত বছরের ১৯ ডিসেম্বর সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি তিনি। নিখোঁজের দুইদিন পর ২১ ডিসেম্বর নাঈমের বাবা মোহাম্মদ আতাউর রহমান নড়াইল সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। যার নম্বর ৯৪৩। নাঈম হাসান নড়াইল পৌরসভার ভওয়াখালি এলাকার বাসিন্দা। তার গায়ের রং শ্যামলা এবং উচ্চতা প্রায় ৫ ফুট ৩ ইঞ্চি।

জিডির বিষয়টি নিশ্চিত করে নড়াইল সদর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) নয়ন বিশ্বাস জানান, নিখোঁজ ওই বাকপ্রতিবন্ধী যুবককে খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।

পরিবার সূত্রে জানা যায়, গত ১৯ ডিসেম্বর শুক্রবার সকাল আনুমানিক ১১টার দিকে নাঈম হাসান নিজ বাসা থেকে বের হন। তিনি সাধারণত দুপুরের মধ্যে বাসায় ফিরে আসতেন। কিন্তু সেদিন আর ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। অনেক খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

এদিকে মাছিমদিয়া গ্রামের বাসিন্দা জসীম মোল্যা জানান, “নিখোঁজের দিন বিকেল প্রায় ৫টার দিকে মাছিমদিয়া গ্রামে নাঈম হাসানের সঙ্গে তার দেখা হয়েছিল। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।”

নিখোঁজ ব্যক্তির সন্ধান পেলে নিকটস্থ থানায় যোগাযোগ করা বা মোবাইল নম্বর ০১৭১০১১৫৯৮২-এ জানানোর জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।



সাজু/নিএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।