Dhakainfo24
ঢাকাশুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

রাশিয়ার জ্বালানি আমদানিতে মার্কিন ছাড়ের খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১৭, ২০২৬ ১১:৩৪ অপরাহ্ণ
Link Copied!

রাশিয়া থেকে জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোনো নতুন ছাড় দেওয়া হয়েছে—এমন খবরের কোনো ভিত্তি নেই বলে জানিয়েছে সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

শুক্রবার (১৭ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশের জন্য রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের ৬০ দিনের নতুন ছাড় সংক্রান্ত যেসব সংবাদ প্রকাশিত হয়েছে, সেগুলো তাদের নজরে এসেছে। তবে এ বিষয়ে বিভাগের কোনো অনুমোদিত কর্মকর্তা গণমাধ্যমে কোনো তথ্য বা মন্তব্য দেননি।

এতে আরও উল্লেখ করা হয়, ১১ এপ্রিল থেকে ৯ জুন পর্যন্ত কথিত ৬০ দিনের ছাড় বা রাশিয়া থেকে ১০ লাখ টন ডিজেল আমদানির কোনো পরিকল্পনা সম্পর্কেও বিভাগটি কোনো সংবাদমাধ্যমকে তথ্য দেয়নি।

বিভাগটি জানায়, রাশিয়া থেকে জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোনো ছাড় কিংবা এ সংক্রান্ত কোনো প্রস্তাব, সিদ্ধান্ত বা কার্যক্রম সম্পর্কে তাদের কাছে কোনো সরকারি বা হালনাগাদ তথ্য নেই।

এ অবস্থায় বিভাগের কর্মকর্তাদের নামে যেসব তথ্য প্রকাশ করা হয়েছে, তা অনুমোদিত নয় বলেও বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়।

একই সঙ্গে সতর্ক করে বলা হয়, এ ধরনের সংবেদনশীল বিষয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ জাতীয় জ্বালানি নীতি ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।