Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ১২ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলছে

ঢাকা ইনফো২৪
মার্চ ১২, ২০২৬ ১১:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টার কিছু পরে স্পিকারের চেয়ার খালি রেখে অধিবেশনের কার্যক্রম শুরু হয়।

জাতীয় সংসদ ভবন-এ অনুষ্ঠিত এই অধিবেশন পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়।

সংসদের বিধি অনুযায়ী, প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচনের আগে স্পিকারের চেয়ার খালি রেখে অধিবেশন শুরু করা হয়। এরপর সংসদ নেতা অধিবেশনে সভাপতিত্ব করার জন্য কোনো একজন জ্যেষ্ঠ সংসদ সদস্যের নাম প্রস্তাব করেন এবং অন্য একজন সদস্য তা সমর্থন করেন। পরে প্রস্তাবিত সেই সদস্য সাময়িকভাবে অধিবেশনে সভাপতিত্ব করেন।

কোরআন তিলাওয়াতের পর বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যের শুরুতেই তিনি ১৯৭১ সাল থেকে দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে শহীদ হওয়া ব্যক্তিদের স্মরণ করেন।

সংবিধান অনুযায়ী, নতুন সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর। তাঁর ভাষণের মধ্য দিয়েই অধিবেশনের আনুষ্ঠানিক কার্যক্রম এগিয়ে যাবে।



সাজু/নিএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।