সোমবার , ১১ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ত্রিশালে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ঢাকা ইনফো২৪
মে ১১, ২০২৬ ৮:২২ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী জাতীয় পর্যায়ে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১১ মে) সকাল ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের রাশেদুজ্জামান হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, আগামী ২১ মে থেকে শুরু হয়ে ২৫ মে ২০২৬ পর্যন্ত পাঁচদিনব্যাপী জাতীয় নজরুল জন্মজয়ন্তী উদযাপন করা হবে। সমাপনী দিন ২৫ মে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তারেক রহমান।

প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন ও জেলা পরিষদ প্রশাসক ইমরান ছালেহ প্রিন্স ও জেলা প্রশাসক,।এছাড়াও উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক সংগঠন এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় অনুষ্ঠান সফল করতে নিরাপত্তা, সাংস্কৃতিক আয়োজন, অতিথি আপ্যায়ন, যানবাহন ব্যবস্থাপনা ও মেলা প্রাঙ্গণ প্রস্তুতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। প্রায় দুই যুগ পর ত্রিশালে জাতীয় পর্যায়ে বড় পরিসরে নজরুল জন্মজয়ন্তীর আয়োজন ঘিরে স্থানীয়দের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।