বৃহস্পতিবার , ১৪ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

কম্প্রেহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগামের আয়োজনে সার্চ অ্যান্ড রেসকিউ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঢাকা ইনফো২৪
মে ১৪, ২০২৬ ৩:০০ অপরাহ্ণ
Link Copied!

রাঙামাটির কাপ্তাই উপজেলা চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কম্প্রেহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগামের উদ্যোগে ৩০ জন যুবক ও যুবতীদের নিয়ে সার্চ অ্যান্ড রেসকিউ বিষয়ক ৩ দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১০ টায় রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়ন এর টং ইকো রিসোর্টে এই কর্মশালার উদ্বোধন করা হয়।

চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান ও কুষ্ঠ হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং এতে সভাপতিত্ব করেন।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মাদ হোসেন।

চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কম্প্রেহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগামের প্রোগাম ম্যানেজার বিজয় মারমার সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমী সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক ঝুলন দত্ত।

কর্মশালায় রিসোর্স পারসন হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উপ যুব প্রধান-২ মোহাম্মদ ফাহিম উদ্দিন এবং প্রশিক্ষন ও সহ শিক্ষা বিভাগীয় প্রধান মো:শাকিল।

কর্মশালায় বক্তারা বলেন, দূর্যোগকালীন সময়ে বিপন্ন মানুষদের খোঁজ নেওয়া এবং উদ্ধার করার কৌশল বিষয়ে ৩ দিনব্যাপী এই ট্রেনিং এর আয়োজন। কর্মশালার মাধ্যমে অংশগ্রহনকারীরা জ্ঞান অর্জন করে পরবর্তীতে যেকোনো দুর্যোগকালীন মুহূর্তে কাজে লাগাতে পারবেন।

কর্মশালায় কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন, রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়ন এবং রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা – কদমতলী ইউনিয়ন এর ইয়ুথ ভোলান্টিয়ার টিমের ৩০ জন সদস্য অংশ নিচ্ছেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।