শনিবার , ১৬ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

করিমগঞ্জে ২২ দরিদ্র-মেধাবীর মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ

ঢাকা ইনফো২৪
মে ১৬, ২০২৬ ৬:২৪ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের করিমগঞ্জে ২২ জন দরিদ্র-মেধাবী শিক্ষার্থীকে মোট ৩ লাখ ৪৮ হাজার টাকা শিক্ষাবৃত্তি দিয়েছে বেসরকারি সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)। শনিবার (১৭ মে) দুপুরে পৌরসভার নয়াকান্দি এলাকায় ডিএসকে কিশোরগঞ্জ-২ আঞ্চলিক অফিস মিলনায়তনে শিক্ষার্থীদের হাতে এসব শিক্ষাবৃত্তির চেক আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিএসকে প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. শহীদুজ্জামান ভূঞা। ডিএসকে কিশোরগঞ্জ-২ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. সজল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ দরিদ্র ও মেধাবী ২২ জন শিক্ষার্থীর মধ্যে এসএসসি উত্তীর্ণ ১৫ জন শিক্ষার্থীকে ১২ হাজার টাকা করে এবং এইচএসসি উত্তীর্ণ ৭ জন শিক্ষার্থীকে ২৪ হাজার টাকা করে বৃত্তির চেক দেওয়া হয়। এ সময় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, সামাজিক দায়বদ্ধতা থেকে প্রতি বছর সংস্থার উপকারভোগী সদস্যদের সন্তান ছাড়াও হতদরিদ্র পরিবারের শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়ে আসছে বেসরকারি সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)। এর ধারাবাহিকতায় এ বছর জেলার মোট ১৩১ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে মোট ২১ লাখ ৩৬ হাজার টাকা শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। এর মধ্যে কিশোরগঞ্জ পূর্ব যোনে ৫৩ জনকে ৮ লাখ ৭৬ হাজার টাকা শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। সারাদেশে এই শিক্ষাবৃত্তির মোট পরিমাণ এক কোটি ১০ লাখ ২৮ হাজার টাকা।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।