রবিবার , ১৭ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লা মহানগর জাসাসের নতুন কমিটি গঠন

ঢাকা ইনফো২৪
মে ১৭, ২০২৬ ১১:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কুমিল্লা মহানগর শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। নতুন কমিটিতে ডা. আফসান আনিসকে সভাপতি, শহীদুল হক সোহেলকে সাধারণ সম্পাদক এবং মো. আলমগীর হোসেন (সালমান জন) কে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। এছাড়া ইসতিয়াক আহমেদ পল্লবকে সিনিয়র সহ-সভাপতি এবং ইফতেখার উদ্দিন রাজেসকে দফতর সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান ও সদস্য সচিব জাকির হোসেন রোকন এ কমিটির অনুমোদন দেন।

নবগঠিত কমিটির সভাপতি ডা. আফসান আনিস বলেন, “জাসাস সবসময় জাতীয়তাবাদী আদর্শ ও সংস্কৃতিচর্চাকে সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে। কুমিল্লা মহানগর জাসাসকে আরও সুসংগঠিত ও সক্রিয় করতে আমরা সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব।”

সাধারণ সম্পাদক শহীদুল হক সোহেল বলেন, “তরুণ প্রজন্মকে দেশীয় সংস্কৃতি ও জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ করতে জাসাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করাই আমাদের প্রধান লক্ষ্য।”

সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন (সালমান জন) বলেন, “কুমিল্লা মহানগরের প্রতিটি ইউনিটকে সক্রিয় করার মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করা হবে। সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে জনগণের পাশে থেকে কাজ করতে চাই।”

নবগঠিত কমিটিকে ঘিরে সংগঠনের নেতাকর্মীদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে বলে জানা গেছে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।