রবিবার , ১৭ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

উলিপুরে সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় শিক্ষা প্রতিষ্ঠানের যাওয়া আসা রাস্তা

ঢাকা ইনফো২৪
মে ১৭, ২০২৬ ১১:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় শিক্ষা প্রতিষ্ঠানের যাওয়া আসা রাস্তা। জলাবদ্ধতার কারনে শিক্ষার্থীদের কোলে করে রাস্তা পারাপার করেন অভিভাবকেরা। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন শিশু শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ এলাকাবাসী। কুড়িগ্রামের উলিপুর উপজেলার বালাচর রামরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালাচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদরাসায় যাতায়াতের প্রায় ৩শ ফিট সড়কে এ জলাবদ্ধতা দেখা দিয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার হাতিয়া ইউনিয়নের বালাচর এলাকায় রামরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালাচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদরাসা অবস্থিত। বিদ্যালয় ও মাদরাসাটিতে যাওয়ার জন্য একটি মাত্র সড়ক অবলম্বন। ওই সড়ক দিয়ে প্রতিদিন দুটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫ শতাধিক কোমলমতি শিক্ষার্থী, শিক্ষক ও আশপাশে থাকা ৭টি গ্রামের ৫ হাজারেরও অধিক মানুষ চলাচল করেন। সড়কটি দীর্ঘদিন থেকে সংস্কার না হওয়ায় বিভিন্ন জায়গায় ধ্বসে যাওয়া সহ খানাখন্দের সৃষ্ট হয়েছে। সম্প্রতি কয়েক দিনের বৃষ্টিতে ওই সড়কের প্রায় ৩শ ফিট যায়গায় হাটু পানির জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়। আর এতে করে চরম বিপাকে পড়েছেন শিক্ষার্থীসহ স্থানীয়রা।
সরেজমিন শনিবার (১৬ মে) দুপুরে ওই এলাকায় গিয়ে দেখা যায়, অভিভাবকেরা হাটু পানিতে নেমে শিক্ষার্থীদের কোলে ও পিঠে করে রাস্তা পাড়াপার করে দিচ্ছেন। এলাকাবাসীরা হাটু পানি ভেঙ্গে ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন।
বালাচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার দাখিল পরীক্ষার্থী সহিদুর রহমান, নবম শ্রেণির জীবন মিয়া, রামরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল মাওয়া, নুসরাত জাহান, চতুর্থ শ্রেণির মরিয়ম আক্তার, তৃতীয় শ্রেণির শাহ আলমসহ অনেকে জানান, জলাবদ্ধতার কারনে প্রতিষ্ঠানে যেতে ইচ্ছে করে না। বৃষ্টির দিনগুলোতে বেশির ভাগ দিন স্কুল ড্রেসে কাঁদা লেগে যায়। খুব কষ্ট করে আমাদের যাতায়াত করতে হয়। আবার কখনো বাবা-মা এসে কোলে বা পিঠে তুলে নিয়ে রাস্তা পার করে দেয়।
এলাকাবাসী আবু বক্কর সিদ্দিক (৫৭), নাহিদ হাসান (২৫), মরিয়ম আক্তার (৪২), জাহানারা বেগম (২৭), সুমাইয়া আক্তার (৩৫) ও জরিনা বেগম (৬১)সহ অনেকে বলেন, দীর্ঘদিন থেকে রাস্তাটি বেহাল অবস্থায় আছে। স্থানীয় মানুষজন ও শিক্ষা প্রতিষ্ঠান দুইটির সহযোগিতায় রাস্তায় বালুর বস্তা ফেলে সামান্য মেরামত করে যাতায়াত করা হয়েছিল। পরবর্তীতে ২৪ সালের বন্যার সময় রাস্তাটির ৩শ ফিট জায়গা ধ্বসে গিয়ে গর্তের সৃষ্টি হয়। আর সেই থেকে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা দেখা দেয়। রাস্তায় হাটু পানি জমে থাকায় শিক্ষার্থী ও বৃদ্ধদের দূভোর্গে পড়তে হয় বেশি। জনপ্রতিনিধিরা জলাবদ্ধার বিষয়টি দেখে গেলেও আমাদের ভাগ্যের পরিবর্তন হয় না। তারা দ্রুত রাস্তাটি সংস্কারের দাবী জানান।
রামরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহাবুব মিয়া জানান, যেখানে জলাবদ্ধতা বেশি সেদিক থেকে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বেশি আসে। বৃষ্টির কারনে পানি জমে থাকায় শিক্ষার্থীর সংখ্যা কমে গেছে। দ্রুত রাস্তাটি মেরামত করা হলে সবার জন্য ভাল হত।
হাতিয়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য হাফিজুর রহমান বলেন, বিগত দিনে বন্যার পানির তীব্র ¯্রােতে রাস্তাটির ৩শ ফিট জায়গা ধ্বসে যায়। সেই থেকে বৃষ্টির মৌসুমে এলাকাবাসীকে বিড়ম্বনায় পড়তে হয়। রাস্তাটি সংস্কারের জন্য আবেদন করা হয়েছে। বরাদ্দ পেলে সংস্কার করা হবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খন্দকার ফিজানুর রহমান জানান, সড়ক ধ্বসে যাওয়ার বিষয়টি আমরা অবগত নই। স্থানীয় মানুষজন বা জনপ্রতিনিধি সংস্কারের আবেদন করলে মেরামতের উদ্যোগ গ্রহন করা নেয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,টি.এম আরিফ জানান, বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। আপনাদের মাধ্যমে প্রথম জানতে পারলাম। বিষয়টি সরেজমিনে দেখে দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।