রবিবার , ১৭ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

চাঁপাইনবাবগঞ্জে ভূমি মেলা-২০২৬ উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

ঢাকা ইনফো২৪
মে ১৭, ২০২৬ ৫:৪০ অপরাহ্ণ
Link Copied!

ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশে একযোগে আয়োজিত ভূমি মেলা-২০২৬ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (১৭ মে) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।প্রেস কনফারেন্সে জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী বলেন, বাংলাদেশ সরকার আগামী থেকে ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত তিন দিনব্যাপী ভূমি মেলার আয়োজন করেছে। এর অংশ হিসেবে জেলা পর্যায়ের মেলা চাঁপাইনবাবগঞ্জ সদর ভূমি অফিস চত্বরে অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, ভূমি মেলার মূল উদ্দেশ্য হলো জনগণের দোরগোড়ায় ভূমি সেবাসমূহ ডিজিটাল মাধ্যমে পৌঁছে দেয়া এবং জনসচেতনতা বৃদ্ধি করা। অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান ও রেজিস্ট্রেশন সংক্রান্ত প্রচার, ই-নামজারির আবেদন গ্রহণ, ভূমি সেবা স্টল, ছাত্রদের জন্য কুইজ প্রতিযোগিতা, সেবা প্রার্থীদের অভিযোগ গ্রহণ, রেকর্ড ও সমাধানের ব্যবস্থা, সার্বক্ষণিক সেবাবুথে কর্মকর্তার উপস্থিতি, ভূমি সেবা সংক্রান্ত লিফলেট ও বুকলেট বিতরণ, বেসরকারি ভূমি সেবা সহায়তা কেন্দ্রের বুথ।

জেলা প্রশাসক আশাবাদ ব্যক্ত করেন, এই ভূমি মেলা উপজেলা পর্যায়ে সকল শ্রেণি-পেশার মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভূমি সেবার স্বচ্ছতা ও দক্ষতা বাড়াতে সহায়ক হবে। তিনি সবাইকে ভূমি মেলায় উপস্থিত থেকে সেবা গ্রহণ এবং ভূমি বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।

প্রেস কনফারেন্স এ উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) ফয়সাল রায়হান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকরামুল হক নাহিদসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।