মঙ্গলবার , ১৯ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

বরগুনায় পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেলেন ১৭ জন

ঢাকা ইনফো২৪
মে ১৯, ২০২৬ ১১:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

বরগুনায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। সোমবার (১৮ মে) রাতে বরগুনা পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।

চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন মোঃ কুদরত-ই-খুদা। এতে মোট ১৭ জন প্রার্থী চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন।

জানা গেছে, বরগুনার পুলিশ সুপারের সভাপতিত্বে গঠিত নিয়োগ বোর্ডের তত্ত্বাবধানে বরগুনা পুলিশ লাইন্সে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৩৬ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেন। পরে সব ধাপ শেষে ১৭ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।

ফলাফল ঘোষণা শেষে পুলিশ সুপার বলেন, পুলিশের নিয়োগ প্রক্রিয়ায় মেধা, যোগ্যতা ও শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা পুলিশ কাজ করেছে। জেলাবাসীর কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, উত্তীর্ণ প্রার্থীদের ‘সেবার ব্রতে’ উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশ পুলিশের সদস্য হিসেবে দায়িত্ব পালনে আন্তরিক হওয়ার আহ্বান জানানো হচ্ছে।

এ সময় চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইব্রাহীমসহ নিয়োগ বোর্ডের সদস্য ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শারীরিক সক্ষমতা যাচাই, লিখিত ও মৌখিক পরীক্ষাসহ বিভিন্ন ধাপ শেষে এ নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।