মঙ্গলবার , ১৯ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

নাটোরে বিদেশি পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ আটক ৪

ঢাকা ইনফো২৪
মে ১৯, ২০২৬ ১২:০৫ অপরাহ্ণ
Link Copied!

নাটোরের লালপুরে গভীর রাতে পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ চারজনকে আটক করা হয়েছে। এসময় একটি প্রাইভেট কারও জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে যায়।

সোমবার (১৮ মে) রাত আনুমানিক দেড়টার দিকে লালপুর উপজেলার পালিদেহা এলাকায় লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে আটকরা হলেন, পাবনার ঈশ্বরদী উপজেলার পশ্চিম টেংরী এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে মাহমুদ হাসান ওরফে সোনামনি (৪০), নুর মোহাম্মদের ছেলে সামিউল ইসলাম (৪৬), মৃত আব্দুল হামিদের ছেলে কাজল (৪০) এবং নাটোরের লালপুর উপজেলার গৌরীপুর এলাকার আহসান আলীর ছেলে মনিরুজ্জামান (৩৯)।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, লালপুর থানার এসআই (নিঃ) আল মাসুম ফোর্স নিয়ে সরকারি পিকআপে রাত্রিকালীন মোবাইল ডিউটি করছিলেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে পালিদেহা গ্রামের আক্কাস মেম্বারের বাড়ির সামনে একটি সাদা রঙের প্রাইভেট কারে তল্লাশি চালানো হয়। ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে আটক ব্যক্তিদের দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি, দুটি লোহার তৈরি কালো রঙের ম্যাগাজিন এবং ৬টি বিভিন্ন ধরনের মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতনামা আরও একজন পালিয়ে যায়। তাকে শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।