মঙ্গলবার , ১৯ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

রাজনৈতিক সতীত্ব হারিয়েছে এনসিপি: রাশেদ খাঁন

ঢাকা ইনফো২৪
মে ১৯, ২০২৬ ১২:১৩ অপরাহ্ণ
Link Copied!

জামায়াতের সঙ্গে জোট করে এনসিপি তাদের রাজনৈতিক অবস্থান থেকে সরে এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। তিনি দাবি করেছেন, এ জোটের মাধ্যমে দলটি রাজনৈতিক সতীত্ব হারিয়েছে এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানচিত্রের বিপক্ষে অবস্থান নিয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টার পরে  নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, জাতীয় নির্বাচনের আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছিলেন, ‘যাদের ৭১-এর দায় আছে, তাদের সঙ্গে জোট হবে না।’ একইসঙ্গে এনসিপি নেতা পাটোয়ারী জামায়াতকে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানচিত্রের জন্য হুমকি বলেও মন্তব্য করেছিলেন।

তিনি প্রশ্ন তুলে বলেন, “যে দলকে আগে স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি বলা হয়েছিল, তাদের সঙ্গেই এখন জোট করা কি রাজনৈতিক সতীত্ব হারানোর শামিল নয়?”

রাশেদ খাঁন আরও অভিযোগ করেন, এনসিপি ‘রাষ্ট্র সংস্কার আন্দোলন’-এর নেতাদের সঙ্গে প্রতারণা করেছে। তার দাবি, বিএনপির যুগপৎ জোট থেকে এনসিপিকে বের করে আনার পেছনে অন্যতম কারণ ছিল জামায়াতের সঙ্গে জোট না করার প্রতিশ্রুতি।

তিনি রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ূমের বক্তব্যও উল্লেখ করেন। রাশেদের ভাষ্য অনুযায়ী, হাসনাত কাইয়ূম বলেছেন, এনসিপি জাতির আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা করেছে এবং গণঅভ্যুত্থানের চেতনাকে ক্ষতিগ্রস্ত করেছে।

পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, তিনি আগেই বুঝতে পেরেছিলেন এনসিপি বিএনপি বা জামায়াতের সঙ্গে দরকষাকষির জন্য নতুন জোট গঠনের চেষ্টা করছে। এ বিষয়ে তিনি ভিপি নুরুল হক নুরের সঙ্গেও আলোচনা করেছিলেন বলে জানান।

তিনি আরও বলেন, “এনসিপির নেতারা অল্প সময়ের রাজনৈতিক জীবনে যেসব বিতর্কে জড়িয়েছেন, বড় রাজনৈতিক দলের অনেক নেতাও দীর্ঘ রাজনৈতিক জীবনে তেমন বিতর্কে জড়াননি।”

অন্তর্বর্তীকালীন সরকার নিয়েও সমালোচনা করেন রাশেদ খাঁন। তার অভিযোগ, কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়নে সরকার ব্যর্থ হয়েছে এবং এনসিপি গঠনের জন্যই সময় নেওয়া হয়েছিল।

তিনি দাবি করেন, “ড. মুহাম্মদ ইউনূস ১৮ মাস সময় নিয়েছেন সংস্কার বা বিচারের জন্য নয়, বরং এনসিপি গঠনের জন্য।”

সবশেষে আওয়ামী লীগের ১৬ বছরের শাসনের পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড নিয়েও বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন বিএনপির এই নেতা।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।