শনিবার , ২৩ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

মার্কিন হামলার আশঙ্কায় ফের পশ্চিমাঞ্চলীয় আকাশসীমা বন্ধ করলো ইরান

ঢাকা ইনফো২৪
মে ২৩, ২০২৬ ৬:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ফাইল ছবি

ফাইল ছবি

পশ্চিম ইরানের আকাশসীমা সাময়িকভাবে বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থা। 

আজ শনিবার (২৩ মে) মার্কিন সামরিক বাহিনী ইরানের বিরুদ্ধে সম্ভাব্য নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে বলে খবর পাওয়ার পর এ ঘোষণা দেওয়া হয়।

একই সময়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে একটি সম্ভাব্য চুক্তিতে পৌঁছানোর কূটনৈতিক প্রচেষ্টাও অব্যাহত রয়েছে বলে জানা গেছে। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, তেহরানের ফ্লাইট ইনফরমেশন রিজিয়নের পশ্চিমাঞ্চলে অবস্থিত বিমানবন্দরগুলোতে সকল বেসামরিক ফ্লাইটের অনুমতি স্থগিত করা হয়েছে।

তেহরানের মেহরাবাদ ও ইমাম খোমেনি বিমানবন্দরের পাশাপাশি ইসফাহান ও ইয়াজদের বিমানবন্দরসহ সারাদেশে মাত্র ৮টি বিমানবন্দর চালু রয়েছে। এমনকি সেই বিমানবন্দরগুলোতে ফ্লাইট চলাচল সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত দিনের আলোতে সীমাবদ্ধ করা হয়েছে এবং বিমান সংস্থাগুলোকে প্রতিটি ফ্লাইটের জন্য বেসামরিক বিমান চলাচল সংস্থা থেকে নতুন করে অনুমোদন নিতে হচ্ছে।

আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আরও সামরিক সংঘাতের সম্ভাবনা নিয়ে নতুন করে জল্পনা-কল্পনার মধ্যেই এই পদক্ষেপগুলো নেওয়া হলো।

অ্যাক্সিওস এবং সিবিএস নিউজ শুক্রবার (২৩ মে) জানিয়েছে, মার্কিন প্রশাসন ইরানের বিরুদ্ধে নতুন হামলা চালানোর কথা বিবেচনা করছে, অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনে থাকার জন্য তার সাপ্তাহিক কর্মসূচি পরিবর্তন করেছেন, যা পুনরায় সংঘাতে জড়িয়ে পড়ার জল্পনাকে আরও উস্কে দিয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।