বৃহস্পতিবার , ২৮ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

বরগুনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল আযহা উদযাপিত

ঢাকা ইনফো২৪
মে ২৮, ২০২৬ ১২:১৬ অপরাহ্ণ
Link Copied!

বরগুনায় যথাযোগ্য মর্যাদায়, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা। বৃহস্পতিবার সকাল সাতটায় পৌরসভা সার্কিট হাউস কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে এ ঈদগাহ মাঠটি কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। প্রধান এ জামাতে ইমামতি করেন আলিয়া মাদ্রাসা জামে মসজিদের খতিব মাওলানা জামাল উদ্দিন। এছাড়া ঈদের দ্বিতীয় জামাত আবুল হোসেন ঈদগাহ মাঠে সাড়ে সাতটায় অনুষ্ঠিত হয়। বরগুনা ও উপজেলার শতাধিক জামে মসজিদ ও মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে।

নামাজ শেষে দেশ ও উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ঈদুল আযহা উপলক্ষে সকাল থেকেই জেলা ও উপজেলার প্রতিটি গ্রাম থেকে শুরু করে পাড়া-মহল্লায় বিরাজ করছে উৎসবের আমেজ। ঈদ উপলক্ষে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর রয়েছে বরগুনা জেলা পুলিশ।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।