Dhakainfo24
ঢাকাসোমবার , ৩০ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন যুবদল নেতা শহিদুল ইসলাম শিমুল

ঢাকা ইনফো২৪
মার্চ ৩০, ২০২৬ ৯:২৪ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রাম জেলা সদরে সামাজিক উন্নয়নে নিবেদিত ভাবে সমাজসেবামূলক কাজ করে যাচ্ছেন যুবদল নেতা শহিদুল ইসলাম শিমুল।

খোঁজ-খবর নিয়ে জানা যায়, গণমানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার ও বিগত আওয়ামী লীগ সরকার হঠাও আন্দোলনে জেলা পর্যায়ে থেকে রাজপথে নেতৃত্ব দিয়ে কুড়িগ্রামে যুবদলের নেতা হিসেবে শহিদুল ইসলাম শিমুল তৎকালীন ক্ষমতাসীনদের হাতে হয়রানি ও নির্যাতনের শিকার হন। তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনের মুখে দেশ থেকে ভারতে পালিয়ে গেলে যুবদলের ত্যাগী নেতা হিসেবে শহিদুল ইসলাম শিমুল বিএনপি’র ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির পক্ষে জনমত গঠনে এলাকায় কাজ করেন। যুবদলের নেতৃত্বে পরিবর্তনের গুঞ্জন সব মহলে ছড়িয়ে পড়লে তার সমর্থকরা যুবদল নেতা শহিদুল ইসলাম শিমুলকে জেলা যুবদলের কমিটিতে সুপার ফাইভে দেখার প্রত্যাশা ও জেলা বিএনপি’র শীর্ষ নেতৃত্বের কাছে দাবী করছে। সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ১৯৯৭ সালে বর্তমান জেলা বিএনপি’র সদস্য সচিব ও কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক আলহাজ¦ সোহেল হোসনাইন কায়কোবাদের হাত ধরে শহিদুল ইসলাম শিমুল ছাত্রদলের রাজনীতিতে সম্পৃক্ত হন। পরবর্তীতে ১৯৯৯ সালে মজিদা আদর্শ ডিগ্রী মহাবিদ্যালয়ের ছাত্রদল কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক এবং ২০০২ সালে শহিদুল ইসলাম শিমুল কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। তিনি ২০০৫সালে জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক, ২০০৬সালে কুড়িগ্রাম সদর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, ২০১০সালে জেলা ছাত্রদলের ৫নং যুগ্ম আহ্বায়ক মনোনিত হন। পরবর্তীতে শহিদুল ইসলাম শিমুল ২০১৭সালে পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত এবং ২০২২সালে কুড়িগ্রাম পৌর যুবদলের আহ্বায়ক মনোনিত হন। এ সময়ে রাজপথে থেকে আন্দোলন সংগ্রামে দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে যুবদলের নেতা-কর্মীদের আস্থা ও ভালোবাসা অর্জন করেন শহিদুল ইসলাম শিমুল। তিনি শুধু রাজনীতি মাঠে নয় এলাকায় সামাজিক ও সেবামূলক কাজে ব্যাপক ভূমিকা রাখেন।

তার প্রতিষ্ঠিত পল্লী স্বাস্থ্যসেবা কেন্দ্রের মাধ্যমে করোনাকালীন সময়ে জেলায় হাজার হাজার মানুষকে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। তার প্রতিষ্ঠিত ইচ্ছা মানবকল্যাণ সংস্থার মাধ্যমে জেলায় জনস্বার্থে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন এর মাধ্যমে দুঃস্থ, অসহায় মানুষের স্বাস্থ্যসেবা দেয়া সহ শিক্ষা ক্ষেত্রে পিছিয়ে পড়া জনগোষ্ঠির সন্তানদের এগিয়ে নিতে নানামূখী সেবামূলক কাজ বাস্তবায়ন করা হয়। তিনি বিভিন্ন সময় তার ব্যক্তিগত উদ্যোগে রাস্তার দু’ধারে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ করেন। কুড়িগ্রাম যুবদলের রাজনীতিতে একজন পরিচ্ছন্ন ক্লিন ইমেজের নেতা হিসেবে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। দলের ভাবমূর্তী নষ্ট হয় এরকম কোন কর্মকান্ডেই তার সম্পৃক্ততা কখনও ছিলনা এবং এখনও নেই।
বিভিন্ন বিষয়ে যুবদল নেতা শহিদুল ইসলাম শিমুল জানায়, দলের ভাবমূর্তী নষ্ট হয় এধরনের কোনরকম কর্মকান্ডে কখনও ছিলাম না এবং ভবিষ্যতেও থাকবো না। ক্লিন ইমেজের নেতাদের নিয়ে কমিটি গঠিত হলে সেখানে স্থান পাব বলে আশাবাদি।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।