Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ২ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

সেই দানব মাছটি কেটে বিক্রির সময় প্রশাসনের অভিযান

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২, ২০২৬ ২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

বঙ্গপসাগরে ঝালকাঠির জেলেদের জালে ধরা পড়া ২৫ মন ওজনের সেই খটক মাছটি কেটে কেটে বিক্রির সময় অভিযান পরিচালনা করেছে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা প্রশাসন।

তবে খবর পেয়ে পালিয়ে যান বিক্রেতারা। অবশেষে দানব আকারের এই কাটা মাছটিকে পুঁতে ফেলা হয়।
স্থানীয়রা জানায়, বঙ্গপসাগরের দানব নামে পরিচিত আনুমানিক ২৫ মন ওজনের একটি খটক মাছ (স্থানীয় ভাবে করাতি হাঙর নামেও পরিচিত) ধরা পড়ে বঙ্গপসাগর নিকটবর্তী ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার একদল জেলেদের জালে। গত মঙ্গলবার ভোরে কাঁঠালিয়া উপজেলার আমুয়া মৎস বন্দরে তা নিমালে আড়াই লাখ টাকায় বিক্রি করেন জেলেরা। পরে এটি নিলামে ওঠালে আমুয়ার এক মাছের আড়দ্দার আড়াই লাখ টাকায় মাছটি কিনে আরও বেশি দামে পিরোজপুর জেলার মঠবাড়িয়া উজেলায় মাছের আড়দে বিক্রি করেন।
স্থানীয়রা আরও জানান, বুধবার সকালে ২ হাজার টাকা কেজি দরে মাছটি কেটে বিক্রি চলছিলো।

খবর পেয়ে আইন শৃংখলা বাহিনী ও বন বিভাগক সঙ্গে নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মঠবাড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথের নেতৃত্বে ভ্রামামাণ অভিযান পরিচালনা করা হয়। খবর পেয়ে মাছ বিক্রেতারা পালিয়ে যায়। পরে ওই কাটা মাটিকে হাড়পিক ছিটিয়ে মাটিতে পুঁতে রাখা হয়।
এ ব্যাপারে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী আকলিমা আক্তার বলেন, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী খটক মাছ বিক্রয় নিষিদ্ধ থাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীতে জব্দকৃত মাছ হারপিক ছিটিয়ে মাটি গর্ত করে চাপা দেওয়া হয়। এ অভযান অব্যহত থাকবে বলেন ইউএনও।
এ ব্যাপারে পিরোজপুরে জেলা প্রশাসক আবু সাঈদ বলেন,মঙ্গলবার ফেসবুকে দেখেই আমি মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টির দেখার জন্য নির্দেশ দিয়েছিলাম। বিলুপ্তপ্রায় খটক মাছ ধরা ও বিক্রি আইনত নিষিদ্ধ বলেও উল্লেখ করেন জেলা পিরোজপুর জেলা জেলা প্রশাসক আবু সাঈদ।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।