Dhakainfo24
ঢাকাশুক্রবার , ৩ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

‘বিসিবি সভাপতি হলেন তামিম’ ফটোকার্ডের বিষয়ে সত্যিটা জানা গেল

ঢাকা ইনফো২৪
এপ্রিল ৩, ২০২৬ ১১:২১ পূর্বাহ্ণ
Link Copied!

‘বিসিবি সভাপতি হয়ে গেলেন তামিম ইকবাল’—এমন একটি ফটোকার্ড গত বুধবার (১ এপ্রিল) সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে বাংলাদেশে।

তিনটি খেলাবিষয়ক ফেসবুক পেজ থেকে দাবি করা হয় যে, সাবেক অধিনায়ক তামিম ইকবাল বিসিবির সভাপতি হয়েছেন। একটি পেজ থেকে এই দাবি করলে বিষয়টি স্রেফ গুঞ্জন বলেই উড়িয়ে দেওয়া যেত। কিন্তু একই সঙ্গে একাধিক পেজে যখন একই তথ্য ছড়িয়ে পড়ে, তখন সাধারণ মানুষের মনেও বিষয়টি নাড়া না দিয়ে পারে না।

সেসব পোস্ট ঘুরে দেখা গেছে, ৪০ হাজারের কাছাকাছি রিঅ্যাকশন পড়েছে, শেয়ারও হয়েছে, মন্তব্যও এসেছে হাজারের কাছাকাছি। সেসব মন্তব্য দেখে বোঝা গেছে, অধিকাংশই বিষয়টি বিশ্বাস করে ফেলেছেন।

ফ্যাক্টচেক

তবে বিষয়টি যে অসত্য, তা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। এ বিষয়ে বিসিবির ওয়েবসাইটও কিছু জানায়নি, সেখানে দেখা যাচ্ছে – বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলই আছেন। শেষ এক সপ্তাহে এমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, যার ফলে তাঁকে পদ হারাতে হয়। এবং ফাঁকা পদে কোনোভাবে তামিম ইকবাল বসতে পারেন।

তিনটি পেজ এ তথ্য ছড়িয়েছিল, তারা নিজেরাও পরে স্বীকার করেছেন যে এগুলো এপ্রিল ফুলের রসিকতা। এখানেই শেষ নয়, একইভাবে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এবং মোহাম্মদ মিঠুন বিসিবির সহসভাপতি হয়েছেন বলেও গুজব রটানো হয়, যা তদন্তে মিথ্যা প্রমাণিত হয়।

মূলত এপ্রিল ফুলের মজার ছলে তৈরি এই পোস্টগুলো যথেষ্ট যাচাই না করেই অনেক ব্যবহারকারী সত্য বলে মেনে নেন এবং বিভ্রান্তিতে পড়েন।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।