চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় প্রত্যাশী সফল প্রকল্পের উদ্যোগে অভিবাসী ও তাদের পরিবারের জন্য ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি এবং উদ্যোক্তা উন্নয়নকে উৎসাহিত করণাল্পে অংশীজনদের সাথে সহযোগিতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টা থেকে উপজেলার কালাবিবির দিঘিস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে এই কর্মশলা অনুষ্ঠিত হয়। এসময় সফল প্রকল্পের প্রজেক্ট অফিসার কৌশিক চক্রবর্তী, প্রত্যাশীর প্রোগ্রাম অফিসার মাকনুন সুলতানা, আদর্শ প্রাণীসেবার অপরূপ চক্রবর্তী ও আনোয়ারার এলএসপি নয়ন দাশসহ বিভিন্ন ব্যাংকের প্রতিনিধি, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন অংশীজনরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা প্রবাসী পরিবারের জন্য তাদের সুযোগ-সুবিধা ও নানান সহায়তার বিষয়ে আলোচনা করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
