শনিবার , ২ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাছচাপায় মায়ের মৃত্যু, আহত ছেলে

ঢাকা ইনফো২৪
মে ২, ২০২৬ ১০:১৬ অপরাহ্ণ
Link Copied!

বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের সোনাহার-সাকরাল গ্রামে কালবৈশাখী ঝড়ে ঘরের উপর গাছ ভেঙে পড়ে ইয়াসমিন (৩৩) নামের এক গৃহবধু নিহত ও তার ৭ বছর বয়সী ছেলে জিসান গুরুতর আহত হয়েছে।

শনিবার (২ মে) দুপুরে আকস্মিক কালবৈশাখী ঝড়ে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। জানা গেছে,শনিবার দুপুরে কালবৈশাখী ঝড়ে উপজেলার চাখার ইউনিয়নের সোনাহার-সাকরাল গ্রামে রংমিস্ত্রি সোহেলের টিন-কাঠের ঘরের ওপর বৃহৎ আকারের একটি চাম্বুল গাছ ভেঙ্গে পড়ে। এতে বিধ্বস্ত ঘরের নিচে চাপা পড়ে তার স্ত্রী ইয়াসমিন নিহত হন এবং ৭ বছরের ছেলে জিসান গুরুতর আহত হয়।

আশংকাজনক অবস্থায় শিশু জিসানকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ বায়েজিদুর রহমান ঘটনাস্থলে ছুটে যান।

এ প্রসঙ্গে তিনি বলেন ক্ষতিগ্রস্থ পরিবারকে তাৎক্ষনিক দু’প্যাকেট খাদ্যসামগ্রী ও মরদেহ দাফনকাফনের জন্য ১৫ হাজার টাকা দেওয়া হয়েছে এবং পরবর্তীতে জেলা প্রশাসনের পক্ষ থেকে আরও সহায়তা করা হবে।

এ ঘটনায় থানা পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করেছে। এদিকে মর্মান্তিক এ ঘটনায় পরিবারে বইছে শোকের মাতম। এবং গোটা এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

এদিকে আকস্মিক এ কালবৈশাখী ঝড়ে চাখারসহ উপজেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন গাছপালা, পানেরবরজ, পেপে বাগান ও কাঁচাঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।