বরিশালের হিজলা উপজেলা সংলগ্ন মেঘনায় ঝড়ে নৌকা ডুবে দুই জেলে নিখোঁজ হয়েছেন। সর্বশেষ তথ্য মতে, তাদের খোঁজ মেলেনি।
শনিবার (২ মে) বিকেলের দিকে নিখোঁজ হওয়া জেলেরা হলেন হিজলা ধুলখোলা ইউনিয়নের পালপাড়া গ্রামের আলম মালতিয়ার ছেলে শিপন মালতিয়া (২৩) ও একই গ্রামের আব্দুর রহিম সরদারের ছেলে জুয়েল সরদার (২১)।
হিজলা নৌ পুলিশের ওসি গৌতম চন্দ্র দাস রাতে তথ্যর সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার দুপুরে মেঘনায় অনেক জেলে নৌকায় মাছ ধরছিল।
পৌনে ৩টার দিকে প্রচণ্ড ঝড়-বাতাস হয়। তখন ঢেউয়ে একটি জেলে নৌকা ডুবে গেলে শিপন ও জুয়েল নিখোঁজ হয়।
ওসি আরো বলেন, তাদের সঙ্গী জেলেরা অন্য নৌকার সহযোগিতায় উদ্ধার হয়েছেন। এখন পর্যন্ত নিখোঁজ দুজনের সন্ধান পাওয়া যায়নি।
সালাউদ্দিন/সাএ
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।