বাংলা চলচ্চিত্রকে যদি রাজ্য ধরা হয়, তাহলে সেই রাজ্যের রাজা ছিলেন নায়ক রাজ্জাক। আর এ কারণেই জীবদ্দশায় তিনি পেয়েছিলেন ‘নায়করাজ’ উপাধি।
নায়করাজ ২০১৭ সালের ২১ আগস্ট আনন্দলোকের মায়া ত্যাগ করে অনন্তলোকের পথে পাড়ি জমান। আজ তার অষ্টম মৃত্যুবার্ষিকী। তিনি চলে যাওয়ার পর দেশের চলচ্চিত্রাঙ্গনে যে শূন্যতা এখনও পূরণ হয়নি।





