শনিবার , ৯ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

‘সরকার নিজ স্বার্থে জুলাই সনদ ও গণভোট, এ দুটিকে আলাদা করে ফেলেছে’

ঢাকা ইনফো২৪
মে ৯, ২০২৬ ৪:৫৩ অপরাহ্ণ
Link Copied!

জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার বলেছেন, গণভোটের ৮৪টি সংস্কারের পক্ষে সরকার হ্যাঁ বলেছে, কিন্তু পার্লামেন্টে তারা উল্টো কথা বলছে। তারা জুলাই সনদ মানবে কিন্তু গণভোট মানবে না। সরকার নিজ স্বার্থে জুলাই সনদ ও গণভোট, এ দুটিকে আলাদা করে ফেলেছে।

তিনি শনিবার (৯ মে) দুপুরে ঠাকুরগাঁও মানব কল্যাণ পরিষদের হলরুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রীসহ সরকারি দল পার্লামেন্টে বলছে জুলাই সনদ অক্ষরে অক্ষরে মানবো। এর অর্থ জুলাই সনদে যে নোট অফ ডিসেন্ট আছে সেই নোট অফ ডিসেন্টসহ মানবে। কিন্তু তারা কখনো বলে না যে, গণভোটের রায় তারা অক্ষরে অক্ষরে মানবে। এর অর্থ সংবিধানের গুরুত্বপূর্ণ সাংবিধানিক বিষয়গুলো তারা নোট অফ ডিসেন্টসহ মানবে। অথচো ক্ষমতায় যেতে তারাও হ্যাঁ-তে ভোট দিয়েছে এবং বড় ফাঁকিবাজি করেছে।

স্থানীয় সরকার নির্বাচন ও গণতন্ত্র নিয়ে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে আমরা অবশ্যই অংশগ্রহণ করবো। এ নির্বাচনটিকে আমরা জাতীয় নির্বাচনের আগেই চেয়েছিলাম এবং সরকার বিশেষ উদ্দেশ্যে সেটি মানেনি। এখন আমরা দাবি করছি, সরকার বড় অন্যায় করেছে যে ক্ষমতায় এসে পার্লামেন্টে শুরু হওয়ার আগেই উনারা সিটি কর্পোরেশনের প্রশাসক নিযুক্ত করেছেন। এটা চরমভাবে গণতন্ত্র এবং সংবিধানবিরোধী একটি কাজ। কীভাবে একটি নির্বাচিত সরকার এসে সিটি কর্পোরেশনের মতো গুরুত্বপূর্ণ জায়গায় নির্বাচিত দলীয় লোক দিয়ে দিলেন? এতেই বোঝা যায়, সরকার গণতন্ত্রের পথে হাঁটছে না।

জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা সেক্রেটারি মোহাম্মদ আলমগীর, জেলা ইমাম সমিতির সভাপতি ফজলে রাব্বিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ঠাকুরগাঁও রোকন সম্মেলনে যোগদানের পর তিনি পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা দেন।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।