শনিবার , ৯ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ব্রিগেডের মঞ্চে প্রবীণ নেতার পা ছুঁয়ে প্রণাম করলেন মোদি, কে তিনি?

ঢাকা ইনফো২৪
মে ৯, ২০২৬ ৫:১০ অপরাহ্ণ
Link Copied!

কলকাতায় ব্রিগেড গ্রাউন্ডে শুভেন্দু অধিকারীর শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৯৮ বছর বয়সী এক প্রবীণ নেতার আশীর্বাদ গ্রহণ করেন প্রধানমন্ত্রী। প্রবীণ বিজেপি নেতা মাখনলাল সরকারকে শাল পরিয়ে সম্মান জানান তিনি। এরপর পায়ে হাত দিয়ে প্রণাম করেন এবং তাঁকে আলিঙ্গনও করেন প্রধানমন্ত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, এই দৃশ্য গোটা বাংলার নজর কাড়ে। শিলিগুড়ির বাসিন্দা মাখনলাল সরকার বিজেপির শুরুর দিকের অন্যতম সংগঠক ছিলেন। জনসঙ্ঘ আমল থেকেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত এবং দলের প্রবীণ নেতাদের একজন হিসেবে পরিচিত।

বিজেপির পূর্বসূরি জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়–এর ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোদ্ধা ছিলেন নবতিপর মাখনলাল সরকার।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পরে সামাজিক মাধ্যমে এক পোস্টে লেখেন, “শপথগ্রহণ অনুষ্ঠানে মাখনলাল সরকারের সঙ্গে দেখা করার সুযোগ পেলাম। তিনি একজন নিবেদিতপ্রাণ জাতীয়তাবাদী, যিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছেন এবং জম্মু ও কাশ্মীরে গ্রেপ্তারও হয়েছিলেন। দলের জন্য তিনি তাঁর জীবন উৎসর্গ করেছেন। পশ্চিমবঙ্গে বিজেপির সংগঠন গড়ে তুলতে এবং মানুষকে উদ্বুদ্ধ করতে তাঁর অবদান অসামান্য।”

এ সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং নবনিযুক্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী–কেও মাখনলাল সরকারকে প্রণাম করতে দেখা যায়। অনুষ্ঠানে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য উপস্থিত নেতাদের কাছে মাখনলাল সরকারের পরিচয় তুলে ধরেন।

উল্লেখ, ৯৭ বছর বয়সি মাখনলাল ১৯৪৫ সাল থেকে জনসংঘের সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৫২ সালে কাশ্মীরে শ্যামাপ্রসাদের সঙ্গেই গ্রেপ্তার করা হয়েছিল তাকে।  শিলিগুড়ির দাগ গ্রামের বাসিন্দা তিনি।

মাখনলালকে শিলিগুড়ির প্রথম সাংগঠনিক সভাপতি বিজেপির। ১৯৮০ সালে বিজেপি প্রতিষ্ঠিত হওয়ার পর তাঁকে পশ্চিম দিনাজপুর (অধুনা ভেঙে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর), জলপাইগুড়ি এবং দার্জিলিঙের সাংগঠনিক সমন্বয়কারী করে বিজেপি। ১৯৮১ সালের পর টানা সাত বছর জেলা সভাপতি পদে ছিলেন তিনি।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।