শনিবার , ৯ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ

কালুখালীর মাজবাড়ী ইউনিয়নে ৫ কিলোমিটার খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন

ঢাকা ইনফো২৪
মে ৯, ২০২৬ ৭:৪৬ অপরাহ্ণ
Link Copied!

রাজবাড়ীর কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নে কুমোর গাড়া বিল হতে গড়াই টিকরির বিল ভায়া মুনাই বিল হতে বেতবাড়িয়া অভিমুখী ৫ কিঃ মিঃ খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৯ মে) বিকেলে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করেন রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ্, কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোশারফ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিমাই চন্দ্র রায়, বিএনপি নেতা কে এম আইনুল হাবীব, বিএনপি নেতা শাহজাহান আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহজালাল মিয়া, মাজবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম, হামিদুর রহমান বাবু, কে. এম নঈমুল খান, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সদস্য মনজুর হোসেন, কালুখালী যুবদলের আহবায়ক মো: জিল্লুর রহমান, জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মিজানুর রহমান লিমনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন সকল স্বার্থের উর্ধ্বে আমাদের এই দেশ। এই দেশটা আমাদের সকলের, এজন্য সকলকে মিলে কাজ করতে হবে। এই কথা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রী কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি আমাদের এই খাল খনন কর্মসূচির উদ্যোগ নিয়েছে।

আমাদের এই খাল খনন হলে এখানে কিছু উপকারভোগী রয়েছে তাদের আর্থিক কিছুটা উন্নয়ন হবে। খাল খনন হলে জলাবদ্ধতা কমবে, পানির ধারণক্ষমতা বাড়বে। কৃষি জমির সেচ সুবিধা পাওয়া যাবে। তিনি খাল পুনঃখননে সকলের সহযোগিতা কামনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে শেষে জেলা প্রশাসক আফরোজা পারভীন খালের পাড়ে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন করেন।

উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থ বছরের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)’র আওতায় উপজেলার মাজবাড়ী ইউনিয়নে ৫ কিঃ মিঃ খাল পুনঃখনন কাজের ব্যায় ধরা হয়েছে ১ কোটি ২৮ লক্ষ ৭৮ হাজার ৫৩৭ টাকা। যেখানে ২৯৭ জন শ্রমিক ৪৩ দিনে ৫০০ টাকা হারে দিনমজুর হিসেবে কাজ করবেন।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।