রবিবার , ১০ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

গাজীপুরে ৩ জনকে পিটিয়ে হত্যা 

ঢাকা ইনফো২৪
মে ১০, ২০২৬ ১০:১০ পূর্বাহ্ণ
Link Copied!

গাজীপুরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। এ সময় বিক্ষুব্ধ জনতা একটি ট্রাকে আগুন দিয়েছে।

রোববার (১০ মে) ভোররাতে কালিয়াকৈর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের বাঘচালা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, এলাকায় বেশ কয়েকদিন ধরে গরু চুরের ঘটনা বেড়েছে। রোববার রাতে একদল চোর ট্রাক নিয়ে গরু চুরি করতে আসে বাগমারা এলাকায়। এ সময় এলাকাবাসী এটি জানতে পেরে চারদিক দিয়ে তাদের ঘিরে ফেলে।

বেশ কয়েকজন পালিয়ে গেলেও তিনজনকে ঘিরে ধরে গণধোলাই দেয় এলাকাবাসী। এতে ওই তিনজন নিহত হয়েছে। এরপর বিক্ষুব্ধ জনতা চোরদের নিয়ে আসা ট্রাকটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
 
নিহতের বিষয়টি নিশ্চিত করে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, গরু চোর সন্দেহে তিনজনকে গণপিটুনি দেয় এলাকাবাসী। এতে ওই তিনজনই মারা গেছে। আরও কয়েকজন চোর ছিল; তারা পালিয়ে গেছে। এলাকাবাসী তাদের নিয়ে আসার টাকটি আগুন ধরিয়ে দিয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।