রবিবার , ১০ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাকে নিয়ে ঘুরতে গেলেই মিলবে ভাতাসহ ৩ দিনের ছুটি

ঢাকা ইনফো২৪
মে ১০, ২০২৬ ১২:২৬ অপরাহ্ণ
Link Copied!

মা দিবস উপলক্ষে ভিন্ন এক আয়োজন করে আলোচনায় এসেছে একটি বেসরকারি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি মা-বাবাকে নিয়ে ঘুরতে গেলে তিন দিনের বেতনসহ ছুটি এবং ১০ হাজার রুপি ভাতা দেওয়ার ঘোষণা দিয়েছে।

শনিবার (৯ মে) এনডিটিভি-র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লিভিত্তিক এক উদ্যোক্তা এমন ঘোষণা দিয়েছেন। তার এ ঘোষণার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে মার্কেটিং ও পিআর প্রতিষ্ঠানের সিইও রজত গ্রোভার বলেন, তিনি চান তার কর্মীরা বাবা-মায়ের সঙ্গে কিছু সময় কাটাক এবং তাদের সঙ্গে সম্পর্ক আরও গভীর করুক। আধুনিক জীবনের ব্যস্ততায় সন্তানরা অনেক সময় বাবা-মায়ের অপূর্ণ ইচ্ছা ও স্বপ্নের কথা ভুলে যায়।

ভিডিওতে গ্রোভার বলেন, অনেক সময় আমরা তাদের কিছু জিজ্ঞেসই করি না। আমরা নিজেদের ব্যস্ত জীবনে ডুবে থাকি। সকালে বের হই, রাতে বাসায় ফিরি। কখনো তাদের কিছু জানতে চাই না। অনেক সময় জানলেও কিছু বলি না। এমনকি তাদের স্বাস্থ্যের খবরও ঠিকমতো রাখি না।

ভিডিওতে তিনি কর্মীদের জন্য তিন দিনের ছুটির ঘোষণা দেন এবং বাবা-মায়ের প্রিয় খাবার কী কিংবা তারা কোথায় ঘুরতে যেতে চান, সেটা জানতে অনুরোধ করেন।

গ্রোভার বলেন, তাদের জিজ্ঞেস করুন, টিকিট বুক করুন, তিন দিনের জন্য ব্যাগ গুছিয়ে ফেলুন। এটি কোম্পানির পক্ষ থেকে বেতনসহ ছুটি হবে। এ জন্য আমরা ১০ হাজার রুপি ফেরত দেব। এটি আমাদের পক্ষ থেকে একটি ছোট্ট উদ্যোগ।

ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, আমরা প্রায়ই সেই মানুষগুলোর কাছে ‘একদিন’ বলি, যারা পুরো জীবন আমাদের জন্য ‘হ্যাঁ’ বলে গেছে। কোনো ধরনের প্রত্যাশা ছাড়াই আমাদের বাবা-মা তাদের সময়, স্বপ্ন, শক্তি আর জীবনের অনেক বছর আমাদের জন্য উৎসর্গ করেছেন।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই গ্রোভারের এই উদ্যোগের প্রশংসা করেন এবং অন্য প্রতিষ্ঠানগুলোকেও এমন পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। একজন ব্যবহারকারী লিখেছেন, আজকের করপোরেট দুনিয়ায় এমন মানসিকতার মানুষ খুবই বিরল। এমন উদ্যোগ দেখতে সত্যিই ভালো লাগছে।

আরেকজন মন্তব্য করেন, ইশ, যদি পুরো পৃথিবী এভাবে ভাবতে শুরু করত!” অপর এক ব্যবহারকারী বলেন, “কর্মক্ষেত্রের পরিবেশ ও মান উন্নয়নের জন্য এটি দারুণ উদ্যোগ। কারণ আমরা দিনের অর্ধেক সময় কর্মস্থলেই কাটাই। কর্মস্থলের পরিবেশ যদি ইতিবাচক ও সহায়ক হয়, তাহলে কাজের উৎপাদনশীলতা বাড়বে এবং প্রতিষ্ঠানের উন্নতিও দ্রুত হবে।

সূত্র: এনডিটিভি।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।