রবিবার , ১০ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মোবাইলে ইন্টারনেটের গতি বাড়ানোর কয়েকটি সহজ উপায়

ঢাকা ইনফো২৪
মে ১০, ২০২৬ ১২:২৮ অপরাহ্ণ
Link Copied!

স্মার্টফোনে দ্রুতগতির ইন্টারনেট এখন দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু বিভিন্ন সময় নেট ধীরগতির হওয়ায় মেসেজ পাঠানো, ভিডিও দেখা বা ওয়েবসাইট লোড করতে ভোগান্তিতে পড়তে হয়। তবে কয়েকটি সহজ পদ্ধতি অনুসরণ করলে ঘরে বসেই মোবাইল ইন্টারনেটের গতি বাড়ানো সম্ভব।

বিশেষজ্ঞদের মতে, মোবাইলের বিভিন্ন অ্যাপ ব্যবহার করতে করতে ক্যাশে ডেটা জমে যায়। অনেকেই নিয়মিত ক্যাশে ক্লিয়ার করেন না, যা স্টোরেজে চাপ বাড়ানোর পাশাপাশি ইন্টারনেটের গতি কমিয়ে দেয়। তাই নিয়মিত ক্যাশে ডেটা মুছে ফেলা উচিত।

এছাড়া একসঙ্গে বেশি অ্যাপ খোলা থাকলে ব্যাকগ্রাউন্ডে ডেটা ব্যবহার বেড়ে যায়, ফলে নেট স্পিড কমে যায়। অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ রাখলে স্পিড উন্নত হয়। একইভাবে, স্বয়ংক্রিয় অ্যাপ আপডেট চালু থাকলে ব্যাকগ্রাউন্ডে ডেটা খরচ বেড়ে ইন্টারনেট ধীর হয়ে পড়ে। তাই অ্যাপ আপডেট ম্যানুয়ালি করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

অনেক সময় মোবাইলের ‘অটো সিলেক্ট নেটওয়ার্ক’ অপশন চালু থাকলে ফোন বারবার নেটওয়ার্ক বদলে ফেলে, যা কানেকশন অস্থিতিশীল করে। নিজের অপারেটরের নেটওয়ার্ক ম্যানুয়ালি নির্বাচন করলে ইন্টারনেটের গতি বাড়তে পারে।

সব মিলিয়ে ক্যাশে পরিষ্কার রাখা, অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ করা, স্বয়ংক্রিয় আপডেট বন্ধ রাখা এবং ম্যানুয়ালি নেটওয়ার্ক বাছাই— এই পদক্ষেপগুলো অনুসরণ করলে অতিরিক্ত খরচ ছাড়াই মোবাইল ইন্টারনেটের গতি উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।