রবিবার , ১০ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ, সাক্ষ্যগ্রহণ ৮ জুন

ঢাকা ইনফো২৪
মে ১০, ২০২৬ ৩:৫৯ অপরাহ্ণ
Link Copied!

জুলাই গণ-অভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানক ও শেখ ফজলে নূর তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে। আগামী ৮ জুন এই মামলায় সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্যগ্রহণের জন্য তারিখ ধার্য করা হয়েছে।

রোববার (১০ মে) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১ এই আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন। এদিন মামলার সাক্ষ্যগ্রহণের তারিখও জানায় ট্রাইব্যুনাল।

এ মামলায় তাপস-নানকসহ পলাতক আসামিদের তালিকায় রয়েছেন— ডিবির সাবেক প্রধান হারুন-অর-রশিদ, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এবং সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ পুলিশের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মোহাম্মদপুর থানার সভাপতি নাঈমুল হাসান রাসেলসহ চার নেতাকর্মী এই মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন।

এদিকে, জুলাই আন্দোলনে উত্তরা হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ৩০ জুন ও ফেনীতে হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ২১ জুলাই দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।