কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিএনপির নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী ঝুকিয়া খাল পুনঃখননের কাজ উদ্বোধন করা হয়েছে।
রোববার (১০ মে) দুপুরে খাল পুনঃখনন কর্মসুচির উদ্বোধন করেন কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম।
সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আমিনুল হক তারেকের সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, কচাকাটা-ভূরুঙ্গামারী থানার সার্কেল এএসপি মুনতাসির মামুন, বিএনপির উপজেলা আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, সদস্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ, উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, যুগ্মআহ্বায়ক ইফতেখারুল ইসলাম শ্যামা , সিনিয়ার সদস্য কাজী নিজাম উদ্দিন ও জামায়াতের উপজেলা শূরা সদস্য ফেরদৌস হোসেন, সহকারি সেক্রেটারি মিজানুর রহমান প্রমুখ।
প্রায় ২ কিলোমিটার দৈর্ঘ বিশিষ্ট খাল খননসহ২টি বক্স কালভার্ট, ১টি কাঠের সেতু, উভয় তীরে বৃক্ষ রোপন ও পানি সেচ পাইপ বসানো হবে। প্রকল্পটির সর্বমোট ব্যয় ধরা হয়েছে ৫১লাখ ৫৩ হাজার ৯শত ৯৫ টাকা। উপজেলার ভূরুঙ্গামারী সদর, পাথরডুবী ও তিলাই এই তিনটি ইউনিয়নের কোল ঘেষে বয়ে গেছে ঝুকিয়া খাল।
স্থানীয়দের ভাষ্য প্রকল্পটি স্বচ্ছতার সহিত বাস্তবায়ন হলে এলাকার কৃষি, মৎস্য চাষ, পানি সেচ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হবে।