স্থানীয় সরকার নির্বাচন দেখতে দক্ষিণ কোরিয়ায় যাচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশনের তিন সদস্যের একটা প্রতিনিধি দল।
রোববার (১০ মে) ইসি কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।
সংস্থাটির উপ-সচিব জিএম শাহাতাব উদ্দীনের সই করা এ সংক্রান্ত অফিস আদেশে বলা হয়েছে, আগামী ২৯ মে থেকে ৫ জুন একযোগে অনুষ্ঠেয় দক্ষিণ কোরিয়ার স্থানীয় সরকার নির্বাচনে পর্যবেক্ষণের জন্য তিন কর্মকর্তাকে অনুমোদন দেওয়া হয়েছে।
তারা হলেন-ইসির উপসচিব মো. হুমায়ুন কবীর, চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ ও প্রধান নির্বাচন কমিশনার (সিইস) এএমএম নাসির উদ্দিনের একান্ত সচিব মুহাম্মদ আশ্রাফুল আলম।
এই কর্মকর্তারা সমস্ত ব্যয় বহন করবেন কোরিয়ার জাতীয় নির্বাচন কমিশন। তারা ২৭ মে দেশ ত্যাগ করে ফিরবেন ৭ জুন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।