বৃহস্পতিবার , ১৪ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শি জিনপিংয়ের প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প

ঢাকা ইনফো২৪
মে ১৪, ২০২৬ ১১:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার চীনা প্রতিপক্ষের ভূয়সী প্রশংসা করেছেন। বৈঠকে সরাসরি শি জিনপিংকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, ‘আপনি একজন মহান নেতা। অনেকে আমার এমন মন্তব্যের সমালোচনা করেন, কিন্তু আমি তা পরোয়া করি না, কারণ আমি যা বলছি তা সত্য।’

ট্রাম্পের এই প্রশংসাসূচক মন্তব্য নতুন কোনো বিষয় নয়, বরং শি জিনপিংয়ের সঙ্গে তার দীর্ঘ প্রায় এক দশকের পারস্পরিক সম্পর্কের ধারায় এটি একটি চলমান প্রবণতা।

ট্রাম্পের রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনে শি জিনপিংয়ের প্রশংসা করার অনেক নজির রয়েছে।

২০১৭ সালে প্রথমবার রাষ্ট্রীয় সফরে চীনে গিয়ে ট্রাম্প শি জিনপিংকে ‘খুবই বিশেষ মানুষ’ হিসেবে আখ্যায়িত করেছিলেন। ওই সময় তিনি তাকে ‘খুবই মেধাবী’ এবং ‘খুব ভালো মানুষ’ বলেও বর্ণনা করেছিলেন।

অফিসিয়াল দায়িত্বের বাইরেও বিভিন্ন সাক্ষাৎকারে ট্রাম্প শি চিনপিংকে নিয়ে ইতিবাচক কথা বলেছেন।

২০২৩ সালে ফক্স নিউজের এক সাক্ষাৎকারে তিনি শি জিনপিংকে ‘স্মার্ট’ ও ‘অসাধারণ ব্যক্তি’ হিসেবে উল্লেখ করেছিলেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাণিজ্য যুদ্ধ কিংবা ভূ-রাজনৈতিক টানাপোড়েন যেকোনো পরিস্থিতির মধ্যেই ট্রাম্প ব্যক্তিগত পর্যায়ে শি জিনপিংয়ের প্রশংসা করার কৌশলটি বজায় রেখেছেন।

যদিও ট্রাম্পের এই প্রশংসাসূচক বাচনভঙ্গি নিয়ে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক মহলে প্রায়ই ভিন্নমত ও বিতর্কের সৃষ্টি হয়, তবুও নিজের অবস্থানে অটল থেকে তিনি বরাবরের মতোই চীনা প্রেসিডেন্টকে ‘মহান নেতা’ হিসেবেই সম্বোধন করে আসছেন।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।