বৃহস্পতিবার , ১৪ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে মতবিনিময় সভা

ঢাকা ইনফো২৪
মে ১৪, ২০২৬ ২:২৪ অপরাহ্ণ
Link Copied!

নীলফামারীর কিশোরগঞ্জে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলা পরিষদ হল রুমে এ সভা হয়।

উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আব্দুল মুনতাকিম। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীল রতন দেব, প্রেস ক্লাব সভাপতি আবু হাসান শেখ, প্রধান শিক্ষক মাহমুদ শরীফ, আলী আকবর, হেদায়েত হোসেন, জেসমিন আকতার, হাফিজুর রহমান, মোস্তাক আহমেদ, দীনেশ চন্দ্র প্রমুখ।

উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার জাকির হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারী ফেরদৌস আলম, সহকারি সেক্রেটারি শিব্বির আহমেদ, উপজেলা সহকারি শিক্ষা অফিসারগণ, ১৭৫ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার আতাউল গণি ওসমানী।

সভায় মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে প্রধান শিক্ষকসহ সকল অংশিজনকে সহযোগিতা ও বাস্তবায়নে ভূমিকা রাখার অনুরোধ জানানো হয়।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।