বৃহস্পতিবার , ১৪ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিডি২৪লাইভের ১৬ বছরে পদার্পণ: ‘প্রতিদিনের কাগজ’-এর ফুলেল শুভেচ্ছা

ঢাকা ইনফো২৪
মে ১৪, ২০২৬ ২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

দেশের জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম বিডি২৪লাইভ ডট কম-এর ১৫ বছর পূর্তি ও ১৬ বছরে পদার্পণ উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে দৈনিক প্রতিদিনের কাগজ। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে বিডি২৪লাইভের প্রধান কার্যালয়ে এসে এই শুভেচ্ছা বিনিময় করেন প্রতিদিনের কাগজের একটি প্রতিনিধি দল।

শুভেচ্ছা বিনিময়কালে প্রতিদিনের কাগজের প্রতিনিধিরা বিডি২৪লাইভ পরিবারের হাতে একগুচ্ছ ফুলের তোড়া তুলে দেন। এ সময় তারা সংবাদমাধ্যমটির বস্তুনিষ্ঠতা এবং দীর্ঘ ১৫ বছরের নিরবচ্ছিন্ন পথচলার ভূয়সী প্রশংসা করেন। প্রতিনিধি দলের সদস্যরা আশা প্রকাশ করেন যে, বিডি২৪লাইভ আগামী দিনেও তাদের এই সাহসিকতা ও পেশাদারিত্বের ধারাবাহিকতা বজায় রাখবে।

আলোচনা সভায় তারা বলেন, “বাংলাদেশে অনলাইন সাংবাদিকতার বিকাশে বিডি২৪লাইভের ভূমিকা অনন্য। আমরা আশা করি, প্রতিষ্ঠানটি সামনের দিনগুলোতে বাংলাদেশের অন্যতম শক্তিশালী ও প্রভাবশালী গণমাধ্যম হিসেবে নিজেকে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করবে”।

অনুষ্ঠানে বিডি২৪লাইভের পক্ষ থেকে এডিটর ইন চিফ আমিরুল ইসলাম আসাদ এবং প্রতিষ্ঠানের অন্যান্য জ্যেষ্ঠ সাংবাদিক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা প্রতিদিনের কাগজের প্রতিনিধিদের এই সৌজন্যমূলক সফরের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, ২০১১ সালের ১৪ মে ‘২৪ ঘণ্টা বাংলার সাথে’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করেছিল বিডি২৪লাইভ। আজ ১৫ বছর পূর্ণ করে ১৬ বছরে পা রাখলো দেশের অন্যতম শীর্ষস্থানীয় এই নিউজ পোর্টালটি। দিনটি উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি সহকর্মী গণমাধ্যমকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হচ্ছে বিডি২৪লাইভ কার্যালয়।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।