বৃহস্পতিবার , ১৪ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

নবীনগর-রাধিকা সড়কে ট্রাক উল্টে গরুর মৃত্যু, আহত ৩

ঢাকা ইনফো২৪
মে ১৪, ২০২৬ ৮:০৭ অপরাহ্ণ
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গতকাল সকালে নবীনগর-রাধিকা সড়কের ধনাশী এলাকায় এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।

একটি গরুকে বাঁচাতে গিয়ে কোমল পানীয় (সফট ড্রিংকস) বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। প্রত্যক্ষদর্শীদের মতে- হঠাৎ সামনে চলে আসা একটি গরুকে বাঁচাতে গিয়ে চালক ব্রেক করলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। যদিও দুর্ঘটনায় দুর্ভাগ্যবশত গরুটি প্রাণ হারায়। এ ঘটনায় ট্রাক চালক এবং তার সহকারী (হেল্পার) গুরুতর আহত হয়েছেন।
ট্রাকটি উল্টে যাওয়ায় কোমল পানীয়র বোতলের কার্টন ছিঁড়ে মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঘটনার খবর পেয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনা স্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।