রবিবার , ১৭ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভাবিকে ধর্ষণের অভিযোগে দেবর আটক, জেলহাজতে প্রেরণ

ঢাকা ইনফো২৪
মে ১৭, ২০২৬ ৪:৩৪ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লার চৌদ্দগ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে ভাবিকে ধর্ষণের অভিযোগে দেবর তানিম মজুমদারকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ। ঘটনাটি উপজেলার বাতিসা ইউনিয়নের উল্লাপাড়া মজুমদার বাড়ি ও পৌর এলাকার লক্ষ্মীপুর গ্রামে ভাড়া বাসায় পৃথকভাবে ঘটে। তানিম উল্লাপাড়ার মৃত ফজলুল করিম মজুমদারের ছেলে।

থানায় দায়েরকৃত মামলার এজাহার সূত্রে জানা যায়, উল্লাপাড়া গ্রামের তুহিন মজুমদারের সাথে ৫-৬ বছর পূর্বে শান্তা আক্তারের (ছদ্মনাম) ইসলামী শরিয়াহ মোতাবেক বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের তিন বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। জীবিকার তাগিদে শান্তার স্বামী তুহিন মজুমদার প্রবাসে চলে যান। স্বামী প্রবাসে থাকায় শান্তা আক্তার সংসারের বিভিন্ন প্রয়োজনীয় জিনিস দেবর তানিম মজুমদারকে দিয়ে ক্রয় করাতেন। এই সুযোগে তানিম মজুমদার ভাবি শান্তা আক্তারকে বিভিন্ন সময়ে মোহনীয় কথা বলে বিয়ের প্রলোভন দেখান।

গত বছরের ১০ অক্টোবর রাতে উল্লাপাড়ায় স্বামীর বসতঘরে বিয়ের প্রলোভনে শান্তার সাথে শারীরিক সম্পর্ক (ধর্ষণ) করেন তানিম মজুমদার। একইভাবে বিভিন্ন সময়ে রাতে শান্তা আক্তারকে ধর্ষণ করেন দেবর তানিম। কিছুদিন পর তানিম মজুমদার প্রবাসে চলে যান। ঘটনার চার মাস পরে শান্তা আক্তারের শরীর খারাপ হলে চৌদ্দগ্রামের একটি প্রাইভেট ক্লিনিকে পরীক্ষা করে জানা যায় তিনি অন্তঃসত্ত্বা।

বিষয়টি মোবাইলে দেবর তানিমকে জানালে তিনি দেশে এসে বিয়ে করবেন এবং গর্ভজাত সন্তানের দায়িত্ব নেবেন বলে শান্তা আক্তারকে আশ্বস্ত করেন। স্বামী প্রবাসে থাকা অবস্থায় শান্তা আক্তার অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় লোকলজ্জার ভয়ে দেবর তানিম মজুমদারের কথামতো পৌর এলাকার লক্ষ্মীপুর গ্রামে একটি ভাড়া বাসায় বসবাস করতে থাকেন। দেবরের বিয়ের প্রলোভনে পড়ে চলতি বছরের ১২ এপ্রিল শান্তা আক্তার তাঁর বৈধ স্বামী তুহিন মজুমদারকে তালাক দেন।

৯ মে দেবর তানিম মজুমদার ছুটিতে দেশে আসেন এবং আবারও শারীরিক সম্পর্ক স্থাপন শেষে ভাড়া বাসা থেকে চলে যান। তানিমকে বিয়ের কথা জিজ্ঞেস করলে তিনি কালক্ষেপণ করতে থাকেন। পরবর্তীতে আবারও ক্লিনিকে পরীক্ষা করালে জানা যায়, শান্তা ৭ মাসের অন্তঃসত্ত্বা। পরে বাধ্য হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তানিম মজুমদারের বিরুদ্ধে মামলা করেন শান্তা আক্তার।

চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক নুর নবী বলেন, ভুক্তভোগী নারী বাদী হয়ে দেবর তানিম মজুমদারের বিরুদ্ধে মামলা করার কিছুক্ষণের মধ্যেই আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ডিএনএ টেস্ট রিপোর্ট পেলে ঘটনার রহস্য উদ্ঘাটন হবে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।