শনিবার , ২৩ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

স্ত্রী ঘুম থেকে ডাকায় অভিমানে মাথায় গুলি করে স্বামীর আত্মহত্যা!

ঢাকা ইনফো২৪
মে ২৩, ২০২৬ ১০:২৪ অপরাহ্ণ
Link Copied!

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

উত্তর প্রদেশের হাতরাস জেলায় ভোরে ঘুম থেকে ডেকে তোলাকে জেন্দ্র করে স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

সিকান্দারারাও এলাকার রামপুর জাট্টারি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম লালু সিং। তার বয়স ৩৫ বছর। 

পরিবারের সদস্যদের বরাতে পুলিশ জানায়, লালু সিং প্রতিদিন সাধারণত সকাল ৮টার দিকে ঘুম থেকে উঠতেন। তবে বুধবার সকালে ছেলে স্কুলে যাওয়ার প্রস্তুতির সময় রান্নাঘরের দরজা তালাবদ্ধ দেখেত পান। পরে সেই দরজা খুলতে ভোর ৫টার দিকে তাকে জাগিয়ে তোলেন তার স্ত্রী।

এ ঘটনাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে লালু সিং তার স্ত্রীকে মারধর করেন বলেও অভিযোগ রয়েছে।

পরে ছেলে স্কুলে চলে গেলে আশা দেবী তার জন্য চা তৈরি করেন। সকাল ৭টার দিকে লালু সিং তার শ্যালককে ফোন করেন এবং কথোপকথনের সময় উদ্বেগজনক কিছু কথা বলেন।

পরিবারের দাবি, ফোনে তিনি বলেন, ‘এটাই আমাদের শেষ কথা, আমি চলে যাচ্ছি।’ একই সঙ্গে তিনি তার স্ত্রীকে দেখাশোনা করার অনুরোধ জানান।

এর কিছুক্ষণ পর তিনি একটি কক্ষে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। কিছু সময় পর পরিবারের সদস্যরা গুলির শব্দ শুনতে পান।

স্ত্রীর চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং পুলিশকে খবর দেওয়া হয়। পরে দরজা ভেঙে লালুকে রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখা যায়। এসময় তার পাশে একটি দেশীয় পিস্তল খুঁজে পায় পুলিশ।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।