রবিবার , ৩১ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

বাস দুর্ঘটনায় নিহত দুলালের পরিবারকে আর্থিক সহায়তা ইউএনও’র

ঢাকা ইনফো২৪
মে ৩১, ২০২৬ ৪:১৬ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাস দুর্ঘটনায় নিহত দুলালের পরিবারের খোঁজখবর ও আর্থিক সহায়তা প্রদান করলেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেবনাথ। রোববার সকালে সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের কেজিস্কুল পাড়ায় নিহতের বাড়িতে উপস্থিত হয়ে তিনি দুলালের বড় ভাই ও স্ত্রীর খোঁজখবর নেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন। এসময় ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক উপস্থিত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে আহসান পরিবহনের একটি বাস ধলেশ্বরী টোল প্লাজার নিকট পৌঁছলে হঠাৎ করে বাসটির ব্রেক ফেল করে। শত চেষ্টা করেও চালক যখন বাসটির নিয়ন্ত্রণ আনতে পারছিলেন না, তখন শেষ চেষ্টা হিসেবে বাসের হেলপার দুলাল যাত্রীদের জীবন বাঁচাতে বাস থেকে নেমে কাঠের গুঁড়ি ও ভারী জাতীয় জিনিস চাকার নিচে দিয়ে বাসটি থামানোর চেষ্টা করেন। এভাবে বাসটি থামাতে গিয়ে তিনি নিজেই চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে নিজের জীবন দিয়ে বাসটি থামান এবং বাসের যাত্রীরা সকলেই অক্ষত অবস্থায় রক্ষা পান।

উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেবনাথ নিজের জীবন বাজি রেখে দুলালের অন্য যাত্রীদের জীবন বাঁচানোর ঘটনা নজিরবিহীন বলে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি দুলালের পরিবারের মঙ্গল কামনা করেন। পরিবারটিকে আর্থিক সহায়তার আবেদন করার পরামর্শ প্রদান করেন এবং এ ব্যাপারে তিনি সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন। পরে নিহত দুলালের স্ত্রী মোসলিমা খাতুনকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন