রবিবার , ৩১ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৭

ঢাকা ইনফো২৪
মে ৩১, ২০২৬ ৪:২০ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া কোনো হাম রোগীর মৃত্যুর ঘটনা ঘটেনি। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৩৭৭ জন।

রোববার (৩১ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩২৪ জন শিশুর মধ্যে সন্দেহজনক হামের লক্ষণ শনাক্ত হয়েছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০ হাজার ৯৩৬ জনে।

এ ছাড়া গত একদিনে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৫৩ জন। ফলে দেশে মোট নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা বেড়ে ৯ হাজার ৪৯ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ১৫ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত সন্দেহজনক হামের কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬ হাজার ৮৮৬ জন। এদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫২ হাজার ৮৪১ জন।

এদিকে, এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৪৯৫ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগে প্রাণ হারিয়েছেন আরও ৯০ জন। স্বাস্থ্য অধিদপ্তর পরিস্থিতি মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন