রবিবার , ৩১ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

শেরপুরে বাসের ধাক্কায় সাইকেল আরোহী যুবক নিহত

ঢাকা ইনফো২৪
মে ৩১, ২০২৬ ৪:৩২ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় আলহাজ উদ্দিন (২২) নামের এক তরুণ সাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ রোববার দুপুর দেড়টা থেকে ২টার দিকে উপজেলার মির্জাপুর ফ্লাইওভার ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলহাজ উদ্দিন উপজেলার রানীরহাট এলাকার লাউচা গ্রামের আলাউদ্দিনের ছেলে। তিনি মির্জাপুরের স্থানীয় একটি দোকানে কর্মরত ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে দোকান থেকে দুপুরের খাবার খাওয়ার উদ্দেশ্যে সাইকেল নিয়ে বাড়ির দিকে রওনা হন আলহাজ। এ সময় ঢাকাগামী যাত্রীবাহী ‘উপমা পরিবহন’ নামের একটি বাস ফ্লাইওভারের ওপর দিয়ে না গিয়ে নিচের সার্ভিস লেন দিয়ে যাচ্ছিল। সার্ভিস লেনে বাসটি বেপরোয়া গতিতে পেছন থেকে আলহাজের সাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন জানান, খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক বাস ও চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন