শুক্রবার , ৫ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

মোরেলগঞ্জে ফেসবুক লাইভে এসে যুবকের আত্মহত্যা

ঢাকা ইনফো২৪
জুন ৫, ২০২৬ ৪:২২ অপরাহ্ণ
Link Copied!

 বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের উমাজুরি গ্রামে রাতে লিমন মোল্লা ওরফে হৃদয় (২৬) নামের এক যুবক লাইভে এসে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, লিমন মোল্লা রাত ১২ টার দিকে নিজ ঘরে মোবাইলে লাইফ চালিয়ে ঘরের আড়ার সাথে কাপড় পেচিয়ে আত্মহত্যা করে। এসময় সে বাড়িতে একাই ছিল। সে ঐ এলাকার জনৈক সিরাজ মোল্লার ছেলে। ব্যক্তিগত জীবনে সে এক শিশু কন্যার জনক।

আত্মহত্যার আগে ঢাকায় অবস্থানরত স্ত্রী উর্মির সাথে কথাও বলেছেন। লিমনের একমাত্র কন্যা সন্তান পৌর সদরের কুঠিবাড়ি এলাকায় নানীর সাথে থাকে। স্ত্রীর সাথে মনোমালিন্য,পারিবারিক দ্বন্ধ ও নানা মানসিক চাপের কারনে সে আত্মহত্যার করেছে বলে জানা গেছে।

লিমন মোল্লা তার পিতা-মাতার একমাত্র সন্তান। পুলিশ রাতেই লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করেছে। মোরেলগঞ্জ থানায় ইউডি মামলা দায়ের হয়েছে বলে ওসি মাহমুদুর রহমান জানিয়েছেন।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।