যুক্তরাষ্ট্রের ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। নতুন নির্দেশনা অনুযায়ী, নির্দিষ্ট কয়েকটি ক্যাটাগরির অনভিবাসী ভিসা আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমের সব প্রোফাইল ‘পাবলিক’ বা উন্মুক্ত রাখতে হবে।
শুক্রবার (৫ জুন) দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩০ মার্চ ২০২৬ থেকে A-3, C-3 (গৃহকর্মী), G-5, H-3 এবং তাদের নির্ভরশীল H-4, K-1, K-2, K-3, Q, R-1, R-2, S, T ও U ভিসার আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমের প্রাইভেসি সেটিংস ‘পাবলিক’ রাখতে হবে।
মার্কিন কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, আবেদনকারীদের পরিচয় ও যুক্তরাষ্ট্রে প্রবেশের যোগ্যতা যাচাইয়ের প্রক্রিয়াকে আরও কার্যকর ও সহজ করতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
দূতাবাস জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য পর্যালোচনার মাধ্যমে ভিসা আবেদনকারীদের পরিচয় যাচাই ও নিরাপত্তা সংক্রান্ত মূল্যায়ন আরও সহজ হবে।
কুশল/সাএ