বৃহস্পতিবার , ১১ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ববাজারে আরও কমলো সোনার দাম

ঢাকা ইনফো২৪
জুন ১১, ২০২৬ ১০:২২ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক বাজারে সোনার দাম আরও কমে ছয় মাসের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বিশ্লেষকদের ধারণা, বিশ্ববাজারের এই নিম্নমুখী প্রবণতার প্রভাব দেশের বাজারেও পড়তে পারে এবং শিগগিরই সোনার দাম কমানোর ঘোষণা আসতে পারে।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (১১ জুন) দিনের শুরুতে স্পট মার্কেটে সোনার দাম ২১ নভেম্বরের পর সর্বনিম্ন অবস্থানে পৌঁছায়। প্রতি আউন্স সোনার দাম নেমে আসে ৪ হাজার ৬৩ দশমিক ৮৭ ডলারে। একই সময়ে আগস্ট ডেলিভারির জন্য মার্কিন সোনার ফিউচার মূল্যও কমে প্রতি আউন্স ৪ হাজার ৮৬ দশমিক ৫০ ডলারে দাঁড়ায়।

বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় জ্বালানি তেলের দাম বেড়েছে, যা বৈশ্বিক অর্থনীতিতে মুদ্রাস্ফীতির চাপ আরও বাড়িয়ে তুলতে পারে। সম্প্রতি ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের নতুন হামলার পরিপ্রেক্ষিতে ইরান হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ২ ডলারের বেশি বৃদ্ধি পায়।

তেলের দাম বৃদ্ধির ফলে মুদ্রাস্ফীতি দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেড দীর্ঘ সময় ধরে উচ্চ সুদের হার বজায় রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। আর উচ্চ সুদের হার সাধারণত সোনার বাজারে নেতিবাচক প্রভাব ফেলে। কারণ সুদবিহীন সম্পদ হিসেবে সোনা তখন বিনিয়োগকারীদের কাছে তুলনামূলক কম আকর্ষণীয় হয়ে ওঠে।

সাম্প্রতিক অর্থনৈতিক তথ্য অনুযায়ী, জ্বালানি পণ্যের মূল্যবৃদ্ধির কারণে মে মাসে যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যস্ফীতি গত তিন বছরের মধ্যে সবচেয়ে দ্রুত গতিতে বেড়েছে। ফলে ২০২৭ সাল পর্যন্ত সুদের হার অপরিবর্তিত রাখার সম্ভাবনা জোরালো হয়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

এদিকে বাজারের অংশগ্রহণকারীরা এখন যুক্তরাষ্ট্রের মে মাসের উৎপাদক মূল্যসূচক (পিপিআই) প্রতিবেদনের দিকে নজর রাখছেন, যা ফেডের ভবিষ্যৎ মুদ্রানীতি সম্পর্কে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিতে পারে।

অন্যদিকে পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্টের খনি খাতেও উৎপাদন বৃদ্ধির খবর এসেছে। দেশটির খনি মহাপরিচালক জানিয়েছেন, বিদ্যমান খনিগুলোর সক্ষমতা বৃদ্ধির ফলে সোনা উৎপাদন ২০২৫ সালের ৫৯ দশমিক ৩৩ টন থেকে ২০২৬ সালে ৬২ মেট্রিক টনে উন্নীত হতে পারে।

সোনার পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও মিশ্র প্রবণতা দেখা গেছে। স্পট মার্কেটে রুপার দাম শূন্য দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ৬৩ দশমিক ১৫ ডলারে নেমেছে। প্ল্যাটিনামের দাম শূন্য দশমিক ৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬৫৫ দশমিক ৬ ডলারে। তবে প্যালাডিয়ামের দাম ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ২২৫ দশমিক ২৫ ডলারে পৌঁছেছে।

বিশ্ববাজারে সোনার দামের ধারাবাহিক পতনের ফলে দেশের বাজারেও স্বর্ণের মূল্য পুনর্নির্ধারণের সম্ভাবনা তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি বিবেচনায় নিয়ে শিগগিরই দেশীয় বাজারে সোনার দাম কমানোর সিদ্ধান্ত আসতে পারে।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।