বৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাজ্যে আওয়ামী সমর্থকদের ‘মিডল ফিঙ্গার’ দেখিয়ে প্রতিবাদ হাসনাত আব্দুল্লাহর

ঢাকা ইনফো২৪
জুন ১৮, ২০২৬ ৫:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকা: যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী অক্সফোর্ড ইউনিয়নে অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ নেতাকর্মীদের নানা স্লোগান ও উসকানিমূলক আচরণের প্রতিবাদে ‘মিডল ফিঙ্গার’ বা মধ্যমা প্রদর্শন করে প্রতিবাদ জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক এবং কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শনের ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে এবং ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে।

রোববার (১৪ জুন) সন্ধ্যায় অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটিতে ‘ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থান এবং বিপ্লব-পরবর্তী বাংলাদেশের ভবিষ্যৎ’ শীর্ষক একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে আমন্ত্রিত বক্তা হিসেবে অংশ নেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

অনুষ্ঠান শেষে বের হওয়ার পর আওয়ামী লীগের স্লোগান শুরু হলে গাড়িতে চড়ার পর বিক্ষোভকারীদের উদ্দেশ্যে হাসনাত আবদুল্লাহ এমন প্রদর্শন করেন। হাসনাত আবদুল্লাহর এই প্রতিবাদী রূপকে ‘ফ্যাসিবিরোধী সাহসী জবাব’ হিসেবে দেখছেন তার সমর্থক ও নেটিজেনরা।

জানা গেছে, প্যানেল আলোচনা শেষ করে হাসনাত আবদুল্লাহ যখন অক্সফোর্ড ইউনিয়ন ভবন থেকে বের হন, তখন বাইরে অবস্থানরত যুক্তরাজ্যের আওয়ামী লীগ সমর্থকদের তীব্র তোপের মুখে পড়েন। সেখানে উপস্থিত আওয়ামী লীগ নেতা-কর্মীরা হাসনাত আবদুল্লাহকে উদ্দেশ্য করে নানা স্লোগান ও উসকানিমূলক আচরণ করতে থাকেন। এই চরম উত্তেজনাকর পরিস্থিতির মুখে গাড়িতে চড়ার পর হাসনাত আবদুল্লাহ বিক্ষোভকারীদের উদ্দেশ্যে মধ্যমা প্রদর্শন করেন এবং ওই মুহূর্তের একটি ছবি সেখানে ধারণ করা হয়, যা পরবর্তীতে মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ দিকে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ছবিটির বিষয়ে হাসনাত আবদুল্লাহ কিংবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন