বৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

কেইন জাদুতে ক্রোয়েশিয়াকে হারাল ইংল্যান্ড

ঢাকা ইনফো২৪
জুন ১৮, ২০২৬ ৭:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

গ্রুপ পর্বের অন্যতম আকর্ষণীয় ম্যাচ ধরা হচ্ছিল এটিকে। দুই ইউরোপিয়ান জায়ান্ট ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া উপহার দিল দারুণ এক ম্যাচের। রোমাঞ্চকর এক লড়াইয়ে হ্যারি কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারাল ইংলিশরা।

ডালাসে বুধবার ‘এল’ গ্রুপের ম্যাচটি ৪-২ গোলে জিতেছে ১৯৬৬ সালের বিশ্বকাপ জয়ীরা। বিশ্বকাপ বাছাই পর্বে ৮ ম্যাচে একটিও গোল হজম করেনি ইংল্যান্ড। সেই ইংল্যান্ডের জালে বিরতির আগেই দুইবার বল পাঠাল ক্রোয়েশিয়া! দুইবার পিছিয়ে পড়েও ২-২ সমতায় বিরতিতে যায় লুকা মদরিচের দল।

১২তম মিনিটে কেইন ইংল্যান্ডকে এগিয়ে নেওয়ার পর, ৩৬ মিনিতে গিয়ে প্রথমবার সমতা ফেরান মার্তিন বাতুরিনা। ৪২ মিনিটে পেনাল্টি থেকে কেইনের দ্বিতীয় গোলের পর, প্রথমার্ধের অন্তিম মুহূর্তে গোল করে স্কোরলাইন ২-২ করেন পেতার মুসা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই লিড পুনরুদ্ধার করেন জুড বেলিংহ্যাম। বদলি নেমে শেষ দিকে ব্যবধান বাড়ান মার্কাস র‍্যাশফোর্ড।

এই দুটি গোলে বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডে গ্যারি লিনেকারের পাশে বসলেন কেইন, দুজনেরই ১০টি করে।

দ্বিতীয় ইংলিশ খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের তিন ভিন্ন আসরে (২০১৮, ২০২২, ২০২৬) গোল করার কীর্তি গড়লেন কেইন। প্রথম জন ডেভিড বেকহ্যাম (১৯৯৮, ২০০২, ২০০৬)।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন