Dhakainfo24
ঢাকাশনিবার , ১৪ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহনের পর থেকে নির্বাচনী অঙ্গীকারগুলো পালন করে যাচ্ছেন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

ঢাকা ইনফো২৪
মার্চ ১৪, ২০২৬ ১১:০৪ অপরাহ্ণ
Link Copied!

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহনের পর থেকে নির্বাচনী অঙ্গীকারগুলো যথাযথ পালন করে যাচ্ছেন। তিনি যা বলেই তাই করে দেখান। নির্বাচনী অঙ্গীকারগুলো দ্রুত বাস্তবায়ন হচ্ছে এবং ইতোমধ্যে দেশবাসীর কাছে তার সুফল দৃশ্যমান।নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীসহ নানা জনকল্যাণমূলক কর্মসূচি ইতোমধ্যে বাস্তবায়ন শুরু হয়েছে। শুক্রবার দুপুরে বগুড়ার শিবগঞ্জে মহাব্বত নন্দীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত একাডেমিক ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। একাডেমিক ভবন উদ্বোধন উপলক্ষে সূধী সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কমকর্তা জিয়াউর রহমান। উক্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাডঃ আব্দুল ওহাব, সাবেক সাধারন সম্পাদক এসএম তাজুল ইসলাম, বিএনপি নেতা মাহাবুব আলম মানিক, অধ্যাপক নজরুল ইসলাম, বুলবুল ইসলাম, আব্দুল করিম, মীর শাকরুল আলম সীমান্ত, রাসেন মাহমুদ সবুজ, প্রধান শিক্ষক মীকরাঈল মীর, তাজুল ইসলাম, হারুনুর রশিদ, যুবদল নেতা খালিদ হাসান আরমান। এরপর উপজেলা অডিটোরিয়ামে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরন, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের সাথে পৃথক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এসময় আরো বক্তব্য রাখেন শিবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রউফ রুবেল, সাধারন সম্পাদক পবন রায়, নুরুল আমিন তালুকদার, মিজানুর রহমান প্রমুখ।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।