শুক্রবার , ১৯ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

ডেভিসের হ্যাটট্রিকে কাতারের জালে কানাডার ৬ গোল

ঢাকা ইনফো২৪
জুন ১৯, ২০২৬ ৭:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

কানাডার ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় তারকা মানা হয় তাকে। আলফানসো ডেভিস নিজের নামের পাশে সুবিচার করতে পারলেন দ্বিতীয় ম্যাচে এসে। দুই লাল কার্ড ও ডেভিসের রেকর্ড গড়া হ্যাটট্রিকে কাতারকে ৬-০ গোলে বিধ্বস্ত করে নকআউট পর্বে এক পা দিয়ে রাখল স্বাগতিক কানাডা।

ভ্যাঙ্কুভারে বাংলাদেশ সময় শুক্রবারে ভোরে ‘বি’ গ্রুপের ম্যাচটি ৬-০ গোলে জিতেছে কানাডা। তাদের অন্য দুই গোলদাতা কাইল ল্যারিন ও ন্যাথান সালিবা।

বিশ্বকাপে নিজেদের তৃতীয় আসরে খেলতে নেমে প্রথম জয়ের স্বাদ পেল কানাডা। ১৯৮৬ ও ২০২২ আসরে তিনটি করে ছয়টি ম্যাচ খেলে হেরেছিল সবগুলোয়।

গ্রুপের দুই রাউন্ড শেষে একটি করে জয় ও ড্রয়ে কানাডা ও সুইজারল্যান্ডের পয়েন্ট সমান ৪। তবে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে কানাডা। বসনিয়া ও কাতারের পয়েন্ট সমান ১ করে।

অবিশ্বাস্যভাবে নিজেদের মেলে ধরা কানাডাকে কখনোই কোনো চ্যালেঞ্জ জানাতে পারেনি কাতার। ম্যাচের পরিসংখ্যানেও তা স্পষ্ট; ৭৫ শতাংশের বেশি সময় পজেশন রেখে গোলের জন্য ৩৩টি শট নিয়ে ১০টি লক্ষ্যে রাখতে পারে কানাডা। কাতারের দুই শটের একটিও লক্ষ্যে ছিল না।

ছয় দশকে প্রথম কোনো স্বাগতিক ফুটবলার হিসেবে বিশ্বকাপে হ্যাটট্রিক করলেন ডেভিড। ২৯, ৪৫ ও ৯২ মিনিটে গোল করেন তিনি।  ১৯৬৬ সালের ইংল্যান্ড বিশ্বকাপের ফাইনালে জার্মানির বিপক্ষে ৪-২ গোলে জয়ের পথে হ্যাটট্রিক করেছিলেন ইংলিশ তারকা জিওফ হার্স্ট।

কানাডার ইতিহাসে আগে থেকেই সর্বোচ্চ গোলদাতা ডেভিড; জাতীয় দলের হয়ে তার গোল হলো ৪২টি, ৭৯ ম্যাচে।

গ্রুপে শেষ রাউন্ডে আগামী বুধবার সুইজারল্যান্ডের মুখোমুখি হবে কানাডা। ম্যাচটি ড্র করলেই গ্রুপ সেরা হবে তারা। একই সময়ে মুখোমুখি মাঠে নামবে বসনিয়া ও কাতার।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন