রবিবার , ২১ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

লাখাই আঞ্চলিক সড়কে গাড়ির ত্রিমুখী সংঘর্ষ

ঢাকা ইনফো২৪
জুন ২১, ২০২৬ ৫:০০ অপরাহ্ণ
Link Copied!

লাখাই আঞ্চলিক সড়কে গাড়ির ত্রিমুখী সংঘর্ষ

লাখাই আঞ্চলিক সড়কে গাড়ির ত্রিমুখী সংঘর্ষ

হবিগঞ্জ  লাখাই আঞ্চলিক সড়কের করাব এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে।

রোববার ১০টার দিকে হবিগঞ্জ থেকে লাখাই  অভিমুখী একটি পিকআপভ্যান ও বিপরীতমুখী একটি সিএনজিচালিত অটোরিকশার দ্বিমুখী  সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ১০টায় করাব এলাকায় দ্রুতগামী গাড়িগুলোর মধ্যে তীব্র সংঘর্ষ হয়। এতে সিএনজি ও পিকআপভ্যানটি ছিটকে সড়কের পাশে খালে পড়ে এবং সিএনজি টি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনায় অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন। এর মধ্যে একটি শিশুর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। খবর পেয়ে লাখাই থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে লাখাই থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়া জানান, তাৎক্ষণিক আহতদের পরিচয় যানা যায়নি, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনাকবলিত গাড়িগুলো উদ্ধার করে থানা হেফাজতে আনা হয়েছে। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন