রবিবার , ২১ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

সচেতন নাগরিক পরিষদের সংবর্ধনায় সিক্ত শান্তিগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ

ঢাকা ইনফো২৪
জুন ২১, ২০২৬ ৫:৫৩ অপরাহ্ণ
Link Copied!

সচেতন নাগরিক পরিষদের সংবর্ধনায় সিক্ত শান্তিগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ

সচেতন নাগরিক পরিষদের সংবর্ধনায় সিক্ত শান্তিগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ

নব নির্বাচিত শান্তিগঞ্জ প্রেসক্লাববের নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান করেছে জনকল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংগঠন শান্তিগঞ্জ সচেতন নাগরিক পরিষদ। 

রোববার দুপুর ২টায় শান্তিগঞ্জ বাজারের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এই সংবর্ধনা প্রদান করেন পরিষদের নেতৃবৃন্দ। 

সচেতন নাগরিক পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ইংল্যান্ড প্রবাসী শিল্পপতি রেজাউল কবির জায়গীরদার রাজার নির্দেশনায় এই সংবর্ধনা প্রদান করেন তারা। 

সংবর্ধনা প্রদানকালে বক্তব্য দেন- শান্তিগঞ্জ নাগরিক পরিষদের উপদেষ্টা ফরিদুর রহমান ফরিদ, সলিব নূর বাচ্ছু, সভাপতি মো. মঞ্জুর আলী, সাধারণ সম্পাদক মো. সিতু মিয়া, শান্তিগঞ্জ প্রেসক্লাবের নব নির্বাচিত উপদেষ্টা কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, সভাপতি সোহেল তালুকদার। ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন রেজাউল কবির জায়গীরদার রাজা। 

শান্তিগঞ্জ প্রেসক্লাবের নির্বাচিত সাংবাদিকবৃন্দকে অভিনন্দন জানিয়ে বক্তব্যে রেজাউল কবির জায়গীরদার রাজা বলেন, আমরা সমাজের উন্নয়ন চাই। মূলত: সচেতন নাগরিক পরিষদের সৃষ্টিই হয়েছে মানুষের কল্যাণের জন্য। প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দও সমাজের জন্য কাজ করেন। প্রেসক্লাবের উন্নয়নে আমাদের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা যায় করবো। অবকাঠামোগত উন্নয়নে আমরা শরিক থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ সচেতন নাগরিক পরিষদের উপদেষ্টা রাজা মিয়া, হাসান মিয়া, প্রবীণ মুরব্বি ইরফান আলী, পরিষদের সিনিয়র সহ-সভাপতি ফারুক মিয়া, সহ-সভাপতি জিয়াউর রহমান তুহিন, যুগ্ম-সাধারণ সম্পাদক সোয়েব আহমদ জায়গীরদার, সাংগঠনিক সম্পাদক মাও. খলিলুর রহমান, কোষাধ্যক্ষ মো. আবদুল ওয়াদুদ, আইন বিষয়ক সম্পাদক মো. মনসুর আলম, তথ্য সম্পাদক তাজুদ আলী, সহ-তথ্য সম্পাদক মাহেন্দ্র দাস ও সদস্য মনছুর আলী। 

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম এম ইলিয়াছ আলী, সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, সাংগঠনিক সম্পাদক ইয়াকুব শাহরিয়ার, কোষাধ্যক্ষ নোহান আরেফিন নেওয়াজ, দপ্তর সম্পাদক জামিউল ইসলাম তুরান, প্রচার সম্পাদক আলাল হোসেন রাফি, ক্রীড়া ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক আবদুর রহমান জামী, প্রবাসী সদস্য মো. শহিদ মিয়া ও কার্যনির্বাহী সদস্য সোলাইমান আহমদ কামরান। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন