রবিবার , ২১ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

মোরেলগঞ্জে স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণ চেষ্টা ও হত্যার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

ঢাকা ইনফো২৪
জুন ২১, ২০২৬ ৬:৩৮ অপরাহ্ণ
Link Copied!

মোরেলগঞ্জে স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণ চেষ্টা ও হত্যার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

মোরেলগঞ্জে স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণ চেষ্টা ও হত্যার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

বাগেরহাটের মোরেলগঞ্জে মীম আক্তার (২৪) নামে স্বামী পরিত্যক্তা প্রতিবন্ধি নারীকে ধর্ষণ চেষ্টাসহ হত্যার অভিযোগে নূর মোহাম্মদ হাওলাদারকে (৭০) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২১ জুন) বেলা ৭টার দিকে পুলিশ তাকে গ্রেফতার করে রিমান্ডের আবেদনসহ বাগেরহাট আদালতে সোপর্দ করে। 

আগেরদিন শনিবার রাত ৮টার দিকে উত্তর ফুলহাতা গ্রামের ভ্যানশ্রমিক মিলন জোমাদ্দারের প্রতিবন্ধি মেয়ে মীম শারীরিক যন্ত্রনা নিয়ে নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন। এ ঘটনায়  মীমের পিতা মিলন জোমাদ্দার বাদি হয়ে থানায় ধর্ষণ চেষ্টাসহ হত্যার অভিযোগে মামলা দায়ের করেন। 

খবর পেয়ে বাগেরহাট জেলা পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন। 

মীমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা নূর মোহাম্মদকে আটক করে পুলিশে খবর দেয়। মধ্যরাতে পুলিশ নূর মোহাম্মদকে হেফাজতে নিয়ে মামলায় গ্রেফতার দেখায়। মোরেলগঞ্জ থানার মামলা নং-৩৭, তাং-২১/০৬/২০২৬ খ্রিঃ, ধারা-নারী ও শিশু নির্যাতন  দমন আইন ২০০০ এর ৯(৪)(খ) তৎসহ ৩০২ পেনাল কোড ১৮৬০।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, প্রতিবন্ধি নারী মীমের মরদেহ ঊদ্ধার করে পোষ্ট মর্টেম করাতে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ধর্ষণ চেষ্টা সহ হত্যা মামলার একমাত্র আসামি নূর মোহাম্মদ হাওলাদাকে গ্রেফতার করা হয়েছে।  

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});